শেষ হল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ, জেনে নিন ফলাফল
মুলতানে জয়ের জন্য ১৬৪ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি পাকিস্তানের দুই ওপেনার। দলীয় মাত্র ৯ রানে সাজঘরে ফেরেন বাসিত আলী। তানভীর আহমেদকে তারই হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন তরুণ এই ওপেনার। আরেক ওপেনার শাওয়াইজ ইরফান।
তানভীরের বলে ওয়াসি সিদ্দিকীর হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেছেন ১১ বলে ১৬ রান। এদিকে চারে নামা তাইয়্যেব আরিফ ৮ রানের বেশি করতে পারেননি। ৪৬ রানে ৩ উইকেট হারালে খানিকটা বিপাকে পড়ে পাকিস্তান। তবে স্বাগতিকদের সেখান থেকে টেনে তোলেন সাদ এবং আরাফাত।
তারা দুজনে মিলে গড়ে তোলেন ১১৯ রানের অবিচ্ছিন্ন জুটি। ৫০ বলে ৭৯ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন সাদ। পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ককে দারুণভাবে সঙ্গ দেয়া আরাফাত অপরাজিত ছিলেন ৩৭ বলে ৫০ রানে। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন তানভীর।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ১৬৩ রানের পুঁজি পায় বাংলাদেশের যুবারা। সফরকারীদের হয়ে ৪০ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন জিসান। এ ছাড়া চৌধুরি মোহাম্মদ রিজওয়ান ২৯ রান করেছেন। পাকিস্তানের হয়ে আলী আফসান্দ তিনটি এবং দুটি উইকেট নিয়েছেন ইবতিসাম।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল- ১৬৩/৬ (২০ ওভার) ( শিবলি ১২, জিশান ৭৩, রিজওয়ান ২৯, আহরার ১৫, দিপু ৬, রাব্বি ১, শিহাব ১২*, জীবন ৪*; ইবতিশাম ২/৩৪, আফসান্দ ৩/৩১)
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল- ১৬৫/৩ (ওভার ১৮.২) (ইরফান ১৬, বাসিত ০, সাদ ৭৯*, আরিফ ৮, মনহাজ ৫০*; তানভির ২/২৩, জীবন ১/২৮)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা