মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান স্পেনের কোচ
শুধু সাবেকরাই নন, বিশ্বকাপ খেলতে যাওয়া স্প্যানিশ খেলোয়াড় এবং কোচও মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান। তাঁরা চান, স্পেন না জিততে পারলে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক, মেসি ট্রফি উঁচিয়ে ধরুন। এর আগে স্পেনের বর্তমান প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড় পেদ্রি বলেছিলেন, স্পেন বিশ্বকাপ না জিতলে তিনি চাইবেন আর্জেন্টিনা জিতুক। এবার একই কথা বলেছেন স্পেনের কোচ লুইস এনরিকেও।
নিজেদের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপে চোখ রেখে প্রস্তুত হচ্ছে স্পেন। বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে নিজেদের লক্ষ্য ও প্রস্তুতি নিয়ে কথা বলেছেন স্পেন কোচ এনরিকে।
সেই আলাপে বিশ্বকাপ নিয়ে নিজের চাওয়ার কথা জানাতে গিয়ে এনরিকে বলেছেন, ‘যদি স্পেন না জেতে, আমি চাইব আর্জেন্টিনা জিতুক। কেন? কারণ, মেসির মানের একজন খেলোয়াড়ের কারণে। যদি আমরা বিশ্বকাপ না জিতি, আমি চাইব আর্জেন্টিনা এটা জিতুক।’
এখানেই থামেননি এনরিকে। মেসির বিশ্বকাপ না জেতা অন্যায্য হবে উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘এটা খুবই অন্যায্য হবে, যদি সে বিশ্বকাপ না জিতে অবসরে যায়।’ এ সময় মেসির আরেকটি বিশ্বকাপ খেলা নিয়েও কথা বলেছেন এনরিকে। বলেছেন, ‘চাইলে সে আরেকটি বিশ্বকাপ খেলতে পারবে। মেসি পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছে, এটা ছয়ও হতে পারে। এটা সম্ভব হতে পারে তার শারীরিক সক্ষমতা এবং আকাঙ্ক্ষার ওপরে নির্ভর করে।’
বিশ্বকাপ কারা জিততে পারে, এমন প্রশ্নের জবাবে এনরিকের উত্তর, ‘ব্রাজিল ও আর্জেন্টিনা, বিশ্ব ফুটবলে এমন কেউ নেই, যারা তাদের হিসাবের বাইরে রাখতে পারে। এরপর স্বাভাবিকভাবেই আসে ফ্রান্স, যারা বর্তমান চ্যাম্পিয়ন। বিশ্বে এমন কেউ নেই, যারা জার্মানিকে ফেবারিট বলবে না। স্পেন, ইংল্যান্ডকেও ফেবারিটের তালিকায় রাখব আমি। এ ছাড়া নিচের সারির কোনো দলকে চমক হিসেব দেখা যেতে পারে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা