চমক দিয়ে শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করল আফগানিস্তান
এ মাসের শেষ দিকেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে আফগানরা। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজ মাঠে গড়াবে ২৫ থেকে ৩০ নভেম্বর। এই সিরিজ থেকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এবিসি) নির্বাচন কমিটি।
হাসমতউল্লাহ শহীদির অধীনে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে মোহাম্মদ নবীকে। সদ্য সমাপ্ত বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার পাশাপাশি আফগানিস্তান বোর্ড ও টিম ম্যানেজমেন্টের বিপক্ষে নানান অভিযোগ তুলেছিলেন তিনি।
এছাডা দলে ফিরেছেন অলরাউন্ডার গুলবাদিন নাইবকে। নেওয়া হয়েছে বাঁহাতি রিস্ট-স্পিনার নূর আহমেদকেও। এই দুইজনই জুনে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানদের সবশেষ ওয়ানডে সিরিজের দলে ছিলেন না।
এসিবি সিইও নসিব খান স্কোয়াড নিয়ে জানান।, “নির্বাচকরা সিরিজের (শ্রীলঙ্কা) জন্য কিছু তরুণ মুখকে অন্তর্ভুক্ত করেছেন। যা আগামী বছর আইসিসি ক্রিকেট বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমাদের জন্য একটি ভালো লক্ষণ। পরের বছর মেগা ইভেন্টের জন্য আমাদের যোগ্যতার পরিপ্রেক্ষিতে সিরিজটি আমাদের জন্য অত্যাবশ্যক। এবং আমি নিশ্চিত যে, মাঠে এই স্কোয়াডটি ভালো করবে।”
সিরিজের প্রথম ম্যাচটি হবে ২৫ নভেম্বর ও পরের দুইটি ২৭ ও ৩০ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
শ্রীলঙ্কা সিরিজের জন্য আফগানিস্তান স্কোয়াড:হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, ফজল হক ফারুকী, গুলবাদিন নাইব, ইব্রাহিম জাদরান, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, নজিবুল্লাহ জাদরান, নূর আহমদ, রশিদ খান, রিয়াজ হাসান, শহীদুল্লাহ কামাল, ইয়ামিন আহমদজাই এবং জিয়া উর রহমান আকবর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা