ফিফাকে অমান্য করে মাঠে নামবে ইংল্যান্ড
ফিফার নির্দেশনা অমান্য করে ‘আর্মব্যান্ড’ পড়বেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন ও ওয়েলস অধিনায়ক গ্যারেথ বেল। একই সঙ্গে ম্যাচ শুরুর আগ মুহূর্তে মাঠে হাঁটু মুড়ে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে দল দুটি।
মধ্যপ্রাচ্যের দেশ কাতার আয়োজক নির্বাচিত হওয়ার পর থেকেই চলছে নানান সমালোচনা। প্রথমবারের মতো মরুর বুকে ফুটবলের মহাযজ্ঞ আয়োজনে রেকর্ড ২২০ বিলিয়ন ডলার খরচ করেছে দেশটি। তবুও থামছে না সমালোচনা।
বিশ্বকাপের ২২তম আসরে ‘আর্মব্যান্ড’ নিয়ে নির্দেশনা দিয়েছে ফিফা। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, জাতিসংঘের সঙ্গে মিলে আর্মব্যান্ডের মাধ্যমে বিশ্বকাপজুড়ে সামাজিক প্রচারণা করা হবে। প্রতিটি রাউন্ডের জন্য থাকছে আলাদা প্রচারণা। কোয়ার্টার ফাইনালে প্রচারণার থিম হবে ‘নো ডিসক্রিমিনেশন (বৈষম্য নয়)’।
তবে নিজেদের সিদ্ধান্তে অনড় ইংল্যান্ড-ওয়েলসসহ সাত দেশ। সমকামী-বিদ্বেষ, বিদেশি নির্মাণশ্রমিকদের করুণ অবস্থা ও অসহায়ত্বের প্রতিবাদের অংশ হিসেবে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন, ওয়েলস অধিনায়ক গ্যারেথ বেলসহ সাত দেশের অধিনায়করা ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড জড়িয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- খেলার মাঝেই নিখোঁজ ৭ ফুটবলার! তোলপাড় বিশ্ব ফুটবল
- রোনালদোর মাইলফলক থেকে ৬ গোল বাদ পড়ায় তোলপাড়
- রেকর্ড ভাঙল স্বর্ণের দাম: ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে সোনা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- বার্সেলোনা বনাম আতলেতিকো: সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- পিএসজি বনাম লিভারপুল: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা