ঐতিহাসিক জয়ের দিনেও অবিশ্বাস্য কাজ করলো জাপানিরা
বুধবার (২৩ নভেম্বর) কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে জয়ের পরও জাপানিরা নিজেদের স্বভাবসুলভ আচরণ ভুলেননি।
এদিন গ্যালারিতে থাকা জাপানি সমর্থকরা আবারও ব্যতিক্রমী এ উদ্যোগের জন্য প্রশংসা পাচ্ছেন। কারণ, জয় উদযাপন শেষে ও ফুটবলপ্রেমীদের ফেলে যাওয়া ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন তারা।
জাপানি সমর্থকদের ময়লা-আবর্জনা পরিষ্কার করার কিছু ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে। এমন কর্মকাণ্ডের পর থেকে নেটিজেনদের সুনাম কুড়াচ্ছেন জাপানি সমর্থকরা। নেটিজেনরা তাদের ‘নিখুঁত অতিথি’ হিসেবেও অভিহিত করছেন।
ছবিতে দেখা গেছে, খেলা শেষ হওয়ার পর অধিকাংশ সমর্থক মাঠ ছেড়ে চলে গেছেন। এরমধ্যে বেশ কিছু জাপানি সমর্থক গ্যালারিতে পড়ে থাকা চিপসের প্যাকেট, পলিথিন ও পানির বোতলসহ নানান ধরনের উচ্ছিষ্ট সরাচ্ছেন।
এদিকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও গ্যালারি আনাচে কানাচে পড়ে থাকা উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখা গেছে। সে সময় ওমার আল ফারুক নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন।
ভিডিওতে তিনি এক জাপানি সমর্থকের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে ওই সমর্থক জানান, ময়লা-আবর্জনা, আমরা রেখে চলে যেতে পারি না। আমরা এ জায়গাটাকে সম্মান করি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা