মেক্সিকো বনাম আর্জেন্টিনা: আজ হারলে বা জিতলে যেমন হবে মেসিদের শেষ ১৬তে যাওয়ার সমীকরণ
আগামিকাল শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-মেক্সিকো। একই দিন সন্ধ্যা ৭টায় মাঠে নামবে রবার্ট লেভানদোস্কির পোল্যান্ড আর সৌদি আরব। এখন আর্জেন্টিনা যদি তাদের পরের দুই ম্যাচ জিতে যায়, তাহলে শেষ ষোলোতে যাওয়া নিয়ে কোনো চিন্তা নেই। আর যদি এর ব্যতিক্রম হয়, তাহলেই বিপদ। তখন তাদের তাকিয়ে থাকতে হবে সৌদি আরবের বিপক্ষে মেক্সিকো আর পোল্যান্ডের ম্যাচ দুটির দিকে।
সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান আর্জেন্টিনার। শনিবার পোল্যান্ডের বিপক্ষে সৌদি আরব জিতে গেলে ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফেলবে। ওই ম্যাচে পোল্যান্ডের পয়েন্ট তখন ২ ম্যাচে হবে ১। গ্রুপের শেষ ম্যাচটা তারা খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। নিজেদের শেষ ষোলোতে যাত্রা সহজ করতে পোল্যান্ডের বিপক্ষে সৌদির জয় চাইবে আর্জেন্টিনা। শনিবার পোল্যান্ডের বিপক্ষে সৌদি আরব আর মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার জিতলে ‘সি’ গ্রুপের শেষ ম্যাচের আগে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে সৌদি আরব।
৩ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা থাকবে দ্বিতীয় স্থানে। ১ পয়েন্ট করে নিয়ে এরপর থাকবে পোল্যান্ড ও মেক্সিকো। তখন ওই গ্রুপের শেষ দুই ম্যাচের একটিতে সৌদি আরবের বিপক্ষে মেক্সিকো জিতলে তাদের পয়েন্ট হবে ৪। আর্জেন্টিনা তখন পোল্যান্ডকে হারাতে পারলেই শেষ ষোলো নিশ্চিত। আর যদি আর্জেন্টিনা হেরে যায়, তাহলে ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। ম্যাচ ড্র হলে আর্জেন্টিনার পয়েন্ট হবে ৪। যা মেক্সিকোর সমান হবে। তখন শেষ ষোলোতে যেতে হলে গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে। গোলসংখ্যা যদি সমান হয়, তাহলে সব ম্যাচ মিলিয়ে বেশি গোল করা দল যাবে শেষ ষোলোতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- আজকের খেলার সময়সূচি:ইসলামাবাদ বনাম লাহোর
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!