এক ইনিংসে জোড়া ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
আগের দিন ব্যক্তিগত ১৫৪ রানে অপরাজিত ছিলেন মার্নাস লাবুশেন। তিনি তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। এরপর ডাবল সেঞ্চুরির ঘরে পা রাখেন ৫৯ রান নিয়ে দিন শুরু করা স্টিভেন স্মিথও। স্মিথের ক্যারিয়ারে এটি চতুর্থ ডাবল।
৩২০ বলে ২০ বাউন্ডারি আর ১ ছক্কায় ২০৪ রান করে আউট হন লাবুশেন। তবে স্মিথ দেখেশুনে খেলে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৩১১ বলে গড়া ডানহাতি এই ব্যাটারের অপরাজিত ২০০ রানের ইনিংসে ছিল ১৭টি বাউন্ডারির মার।
সেঞ্চুরির একদম দ্বারপ্রান্তে ছিলেন ট্রাভিস হেড। দুর্ভাগ্য তার। মাত্র এক রানের জন্য তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁতে পারেননি (৯৯)। হেড আউট হওয়ার পরই ইনিংস ঘোষণা করে দেয় অস্ট্রেলিয়া।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে ক্রেইগ ব্রেথওয়েট ৬৫ রানে নেন ২টি উইকেট
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়