কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে আজ মাঠে নামছে সেনেগাল বনাম ইংল্যান্ড
২০০২ সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসে সেনেগাল। সেবার প্রথম ম্যাচেই বাজিমাত করে তারা। এরপর ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন জিদানের ফ্রান্সকে হারিয়ে অঘটনের জন্ম দেয়। ক্যামেরুনের পর দ্বিতীয় আফ্রিকান দল হিসেবে ওই আসরেই কোয়ার্টার ফাইনাল খেলে তারা। কাতার বিশ্বকাপে পুনরায় সে সুযোগ এসেছে সেনেগালের সেরা আটে খেলার। তবে তাদের জন্য কাজটি সহজ হবেনা সেটা বুঝাই যায়। কারণ তাদের প্রতিপক্ষ যে ইংলিশরা।
কোয়ার্টার ফাইনালে খেলতে সেনেগালকে টপকাতে হবে ইংল্যান্ডের দুর্ভেদ্য ওয়াল। গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন। এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল ইংল্যান্ড। ‘বি’ গ্রুপ পর্ব চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে ‘এ’ গ্রুপ রানার্সআপ সেনেগালের।
সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা গত বিশ্বকাপের সেমিফাইনালে টাইব্রেকারে হেরেছিল বেলজিয়ামের কাছে। ইউরো চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছিল ইতালির কাছে হেরে।
গত বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন হ্যারি কেইন। ৬ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট।
সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপ শুরু করে প্রথম ম্যাচে ইরানকে ৬-২ গোলে বিধ্বস্ত করে। দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচে প্রতিবেশী ওয়েলসকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। সেনেগাল প্রথম ম্যাচে ২-০ গোলে হেরে যায় নেদারল্যান্ডসের কাছে। পরের দুই ম্যাচে হারায় স্বাগতিক কাতার ও ইকুয়েডরকে। কাতারকে হারায় ৩-১ গোলে এবং ইকুয়েডরের বিপক্ষে জয় পায় ২-১ গোলে।
ইংল্যান্ড বিশ্বকাপে খেলছে ১৯৫০ সাল থেকে। ১৯৬৬ সালে চ্যাম্পিয়ন হয় তারা। সেমিফাইনাল খেলে আরও দুবার। ১৯৯০ ও ২০১৮ সালে চতুর্থ হয়। সেনেগাল এ নিয়ে তিনবার বিশ্বকাপে খেলছে। শেষ আটে কে যাবে সেটা দেখতে ইংল্যান্ড ও সেনেগাল ম্যাচের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ