ভারততের বিপক্ষে শেষ ওয়ানডেতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ
তাইতো সিরিজ নিশ্চিত হলেও আগামীকালকের ম্যাচে কোন পরীক্ষা-নিরীক্ষা করতে চাই না বাংলাদেশ দল। সিরিজ আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ না হলেও আগামীকালকের ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা। সে ক্ষেত্রে সাইড বেঞ্চে বসে থাকা ক্রিকেটাররা পাচ্ছেন না সুযোগ।
ঢাকায় দুই ওয়ানডে খেলার সুযোগ পাননি ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও চোটে পড়ে বিশ্রামে থাকা তাসকিন আহমেদ। কিন্তু আপাতত তাদের কারোরই চট্টগ্রামে খেলার সুযোগ নেই। কারণ টিম ম্যানেজমেন্ট শেষ ওয়ানডেতে পূর্ণ শক্তির দল মাঠে নামাবে বলে জানা গেছে।
কারণটাও স্পষ্ট নয়, ভারতের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের সূবর্ণ সুযোগ হাতছাড়া করতে চায় না দল। বাংলাদেশের ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটের কথায় সেই ইঙ্গিত পাওয়া গেছে,
“আমি নির্বাচক নই। আপনাকে এই প্রশ্নটা (বেঞ্চে থাকা ক্রিকেটারদের সুযোগ নিয়ে) নির্বাচকদের করতে হবে। পার্ট অব টিম ম্যানেজমেন্ট… অন্য খেলোয়াড়রা সুযোগ পেলেও পেতে পারে”।
“তবে আপনি যখন ভারতের বিপক্ষে খেলবেন এবং নিজের দেশকে প্রতিনিধিত্ব করবেন… যদি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ইস্যু না থাকে, আর বাংলাদেশ ওই অবস্থানে নেই যেখানে আপনি শুধু বিশ্রামের জন্য নিয়মিত খেলোয়াড়দের বিরতি দেবেন।”
কারণটাও ব্যাখ্যা করেছেন ম্যাকডারমট, “দেখুন আমাদের নিয়মিত ও ধারাবাহিক জয়ের অভ্যাস এখনও গড়ে উঠেনি। এজন্য ভালোমানের খেলোয়াড়দের বিশ্রামে পাঠানোর মতো বিলাসিতা আমরা এখনই করতে পারি না। আমার মতে, আপনি যদি ফিট এবং নির্বাচনের জন্য উপযুক্ত থাকেন তাহলে সেরা দল নিয়েই মাঠে নামতে হবে এবং যতটা সম্ভব ম্যাচ জয় নিশ্চিত করতে হবে।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ