আবারও অধিনায়ক হতে চান লিটন
শনিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন লিটন দাস। সেখানে কথা বলার এক পর্যায়ে তারকা এই ওপেনার বললেন, ‘হ্যাঁ, অবশ্যই বিসিবি সুযোগ দিলে আবারও এ কাজ (অধিনায়কত্ব) করব। তবে আমি খুশি। তারা আমাকে সুযোগটি দিয়েছে।’
এছাড়া অধিনায়কত্ব পেয়ে খুশি লিটন, মাঠে অনুভব করেননি তেমন চাপ। এমনকি দলের সবাই তাকে সহায়তা করেছে বলেও অকপটে জানালেন এই ওপেনার।
লিটন যেমন বলছিলেন, ‘আমি অনেক খুশি। দলের সবাই যেভাবে সহায়তা করেছে। সবসময়ই যেটি করে থাকে সবাই। আমি খুশি যে মাঠে কখনোই সেভাবে চাপ বোধ করিনি। প্রথমবার অধিনায়ক হিসেবে সিরিজ জয়, এর চেয়ে বড় কিছু হয় না। শেষ ম্যাচটি জিতলে হয়তো বেশিই ভালো হতো। তবে সব মিলিয়ে খারাপ না।’
সিরিজ শুরুর আগের এক প্রশ্ন টেনে এনে লিটন আরও বলেন, ‘প্রথম প্রেস কনফারেন্সে আমি একটা কথাই বলেছিলাম, আমার দলের মধ্যে বিশ্বাসটা আছে। কে যেন প্রশ্ন করেছিলেন সিরিজের ট্রফি রেখে দিতে চাই কি না? আমি অবশ্যই বলেছিলাম। অধিনায়ক হিসেবে বা খেলোয়াড় হিসেবে যখন এমন বড় একটা সিরিজ খেলব তখন আমাদের চাওয়াই থাকবে যে সিরিজটা জিতব। আমরা আমাদের হোমে সিরিজটা খেলেছি। তো এর থেকে বড় কিছু নেই যে সিরিজ জিতেছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়