সাকিবদের আর্জেন্টিনার ম্যাচ না দেখার জন্য কড়া নির্দেশ দিলেন ডমিঙ্গো
ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের টস বুধবার সকাল ৯টায়। আগের রাত ১টায় শুরু আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার ফুটবল বিশ্বকাপ সেমি-ফাইনাল। নির্ধারিত সময়ে খেলা শেষ হলেই ভোর ৩টা বেজে যাওয়ার কথা। অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গেলে শেষ হতে দেরি আরও।
বাংলাদেশ দলের অনেক ক্রিকেটারই ফুটবলের একনিষ্ঠ অনুসারী। আর্জেন্টিনার প্রবল সমর্থকও আছেন বেশ কজন। তাদের জন্য এই ম্যাচ না দেখে ঘুমাতে যাওয়ার কাজটা কঠিনই।
তবে সেই কঠিন কাজটিই করতে হবে ক্রিকেটারদের, চট্টগ্রামে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিলেন ডমিঙ্গো। ক্রিকেটারদের শখ কিংবা আগ্রহকে পাশে সরিয়ে পেশাদারিত্বের ডাক শুনতে বললেন বাংলাদেশ কোচ।
ডমিঙ্গো বলেন “ওদেরকে অবশ্যই দ্রুত বিছানায় যেতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ভোর ৩টা পর্যন্ত ফুটবল দেখে সকাল সাড়ে ৯টায় টেস্ট ম্যাচ খেলতে পারেন না আপনি। এটা হবে…. স্টুপিড! ওরা যদি এটা করে, আমি হতাশই হব, খুবই হতাশ হব।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ