পরের ফুটবল বিশ্বকাপ আয়োজন করা হবে তিন দেশে
কাতারে জুন-জুলাইয়ে গরম থাকবে বলে বিশ্বকাপ পিছিয়ে নিয়ে যাওয়া হয় শীতকালে। ফলে ভরা ক্লাব মরসুমের মাঝেই চলেছে বিশ্বকাপ। ২০২৬-এ আবার জুন-জুলাইয়েই ফিরবে বিশ্বকাপ। অর্থাৎ, চার বছর অপেক্ষা করতে হবে না। পরের বিশ্বকাপ হবে সাড়ে তিন বছর পরে। কবে শুরু হবে, সেই তারিখ জানায়নি ফিফা। তবে কোনও কোনও মহলে শোনা যাচ্ছে, ৮ জুন প্রতিযোগিতা শুরু হওয়ার কথা।
তিনটি দেশ মিলিয়ে মোট ১৬টি শহরে হবে প্রতিযোগিতা। এত বেশি শহরে কখনও বিশ্বকাপ হয়নি। আমেরিকা, মেক্সিকো এবং কানাডার মোট ১৬টি শহরে হবে খেলা। ২০০২-এর পর প্রথম বার একাধিক দেশে বিশ্বকাপ আয়োজন করা হবে। মেক্সিকোই প্রথম দেশ যেখানে তিন বার বিশ্বকাপ হচ্ছে (১৯৭০, ১৯৮৬ এবং ২০২৬)। আমেরিকায় দ্বিতীয় বার (১৯৯৪ এবং ২০২৬)। কানাডা প্রথম বার বিশ্বকাপ আয়োজন করবে।
আমেরিকায় উদ্বোধনী এবং ফাইনাল-সহ ৬০টি ম্যাচ হওয়ার কথা। এগুলি হবে ১১টি শহরে। সেগুলি হল: সিয়াটল, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, কানসাস সিটি, ডালাস, হিউস্টন, বস্টন, নিউ ইয়র্ক/নিউ জার্সি, ফিলাডেলফিয়া, আটলান্টা এবং মায়ামি। মেক্সিকোর দশটি ম্যাচ হবে তিনটি শহর মন্টেরে, গুয়াদালাজারা এবং মেক্সিকো সিটিতে। কানাডায় ১০টি ম্যাচ হবে ভ্যাঙ্কুভার এবং টরন্টোতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ