আমি যা কিছু ত্যাগ করেছি, এখন তারই ফল পাচ্ছি: সূর্যকুমার
প্রতিপক্ষকে যেন নিজের তাপে পুড়াচ্ছেন সূর্য! সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলারদের জন্য রীতিমতো এক আতঙ্কের নাম সূর্যকুমার। শুধুই বিশ্বকাপ নয়, চলতি বছর টি-টোয়েন্টিতে বেশ ধারবাহিক তার ব্যাট। ইতোমধ্যেই এক পঞ্জিকা বর্ষে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সেটাও আবার দেড়শোর বেশি স্ট্রাইকরেটে।
অস্ট্রেলিয়া বিশ্বকাপে ২৩৯ রান করেছেন তিনি। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাইকরেটে বেশ এগিয়ে ছিলেন তিনি। আসরে স্ট্রাইকরেটের বিচারে তার ধারে-কাছেও ছিলো না আর কেউ। অস্ট্রেলিয়া বিশ্বকাপে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১৯০ স্ট্রাইকরেটে।
সূর্যকুমার বলেন, 'গত ১০-১৫ বছর ধরে আমি যে কঠিন পরিশ্রম করেছি, আমার পরিবার এবং আমি যা কিছু ত্যাগ করেছি, এখন তারই ফল পাচ্ছি। আমি এখন শুধুই উপভোগ করছি এবং এখানে আসতে পেরে আমি খুবই খুশি।'
কয়েক দিন আগেই সূর্যকুমার জানিয়েছিলেন তিনি নেটে কোনো ব্যাটিং অনুশীলন করেন না। নির্ধারিত অনুশীলনের সময় তিনি হয়তো জিম করেন অথবা ছুটিতে থাকেন। তবে সাদা পোশাকের ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত করতে ঠিকই কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে নেটে কাজ করেন তিনি।
সূর্যকুমার বলেন, 'কানপুর টেস্ট চলাকালে আমি নেটে ব্যাটিং করেছি এবং তখন দ্রাবিড় বলেছিল, 'তুমি খুবই ভালো করছো, শুধুই কিছু শট কমাতে হবে এবং বাকিটা নিজের মতো খেলতে হবে।' দিনশেষে এই ফরম্যাটও রানের খেলা। সে আমাকে বলেছিল যে, স্বাভাবিক খেলাটা খেলো এবং উপভোগ করো।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা