অবশেষে জানা গেল যে কারণে প্রেসিডেন্টের নিমন্ত্রণ প্রত্যাখান করেছেন মেসিরা
এর আগে ১৯৭৮ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ের পর প্রেসিডেন্ট ভবন থেকে আর্জেন্টিনা দলকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। ফ্রান্সকে পেনাল্টি শুট আউটে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে আলবিসেলেস্তারা। পূর্বের রেওয়াজ অনুযায়ী মেসি-ডি মারিয়াদের বরণ করে নিতে সবরকম প্রস্তুতি নিয়ে রেখে ছিল প্রেসিডেন্ট ভবন।
কিন্তু আর্জেন্টিনার শীর্ষ গণমাধ্যমের দাবি প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের আমন্ত্রণপত্র পাঠানো হয় আর্জেন্টাইন ফুটবল প্রধান ক্লদিও তাপিয়ার কাছে। কিন্তু রাজনৈতিকভাবে ব্যবহৃত হওয়ার আশঙ্কায় প্রেসিডেন্ট ভবনে না গিয়ে সাধারণ মানুষের সঙ্গে বিশ্বকাপের শিরোপা জয়ের উৎসব করার সিদ্ধান্ত নেয়ে এএফএ।
অবশ্য এ নিয়ে কোনো রকম ক্ষোভ প্রকাশ করেননি প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। দেশটির একটি রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট কার্যালয়ে আসতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও তাপিয়ার কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছিল। আর আসা, না আসাটা পুরোপুরি ফুটবলারদের হাতেই ছেড়ে দেয়া হয়েছিল। কিন্তু তারা আসেনি। এ নিয়ে কোনো সমস্যা নেই। ব্যাপারটি পুরোপুরি তাদেরই, এটি স্বাভাবিক। আমি এতে কিছুই মনে করিনি।’
এ সময় তিনি আরও যোগ করেন, ‘আমি নিতান্তই একজন ফুটবলভক্ত। আমি কখনোই চাই না, কেউ ফুটবলের সঙ্গে দেশের রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলুক। আমি ফুটবল ফুটবলের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায় রাখতেই পছন্দ করি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!