উড়ছে আর্সেনাল, দেখেনিন তাদের পয়েন্ট
ব্রাইটনের মাঠে ম্যাচ শুরুর মাত্র ৬৬ সেকেন্ডেই লিড নেয় আর্সেনাল। দলকে এগিয়ে দেন তরুণ তারকা বুকায়ো সাকা। ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ওডেগার্ড। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল। বিরতির পরপরই গোল করে ব্যবধান ৩-০ করেন এডি এনকেতিয়ার। ৬৫তম মিনিটে ব্রাইটনের হয়ে গোল করে ব্যবধান কমান জাপানি ফুটবলার কাওরু মিতোমা।
৭১তম মিনিটে আর্সেনালের হয়ে আরো একটি গোল করেন ব্রাজিলীয় তারকা গ্য়াব্রিয়েল মার্তিনেলি। ৬ মিনিট পর আর্সেনালের পক্ষে এভান ফার্গুসন একটি গোল করলেও তা ম্যাচের জয়-পরাজয় নির্ধারণে কোনো ভূমিকা রাখেনি। ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
দিনের অপর ম্যাচে হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদে এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার দল। এতে শিরোপার দৌঁড়ে বেশ পিছিয়ে পড়ল সিটি। বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আর্সেনাল। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ৪৩ পয়েন্ট। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল