এবার টেস্ট ইতিহাসে সেরা অবস্থানে লিটন
লিটনের আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল তামিম ইকবালের ১৪। গত বছরের মার্চে প্রথমবারের মতো ১২তম স্থানে উঠে আসেন লিটন। মাঝে পিছিয়ে গেলেও বছরও শেষ করেন একই স্থানে। তবে নতুন বছরের শুরুতেই উঠে এসেছেন সেরা দশের খুব কাছে।
গত বছরের পুরোটা সময় ছন্দে থাকলেও ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি লিটন। তবে ঢাকা টেস্টে দারুণ এক হাফ সেঞ্চুরিতে বছর শেষ করেছিলেন তিনি। তাতে দ্বিতীয়বারের মতো মতো টেস্ট র্যাঙ্কিংয়ে ১২ নম্বরে জায়গা করে নিয়েছিলেন লিটন।
সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে লিটন দাসের সেরা বছর ছিল ২০২২। তিন সংস্করণের ক্রিকেটে করেছেন ১৯২১ রান, যার মধ্যে ১০ টেস্টে ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে করেন ৮০০ রান।
বছরজুড়ে দারুণ পারফরম্যান্সের ছাপ পড়ে র্যাঙ্কিংয়ে, বছর শেষ করেন র্যাঙ্কিংয়ের ১২তম অবস্থানে থেকে। নতুন বছরের প্রথম সপ্তাহে আরও একধাপ এগিয়েছেন লিটন। টেস্ট ব্যাটারদের মধ্যে বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার এখন ১১তম।
মূলত উসমান খাজা পিছিয়ে যাওয়ায় আইসিসির হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটন। গত বছরের শেষে র্যাঙ্কিংয়ে খাজা ছিলেন ১০ নম্বরে। রেটিং ছিল ৭১৯।
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেলবোর্ন টেস্টে মাত্র ১ রান করায় হালনাগাদ র্যাঙ্কিংয়ে তিনি পিছিয়ে পড়েন। ৭০০ রেটিংয়ে দুই ধাপ পিছিয়ে খাজা নেমে গেছেন ১২তম স্থানে। যে কারণে ৭০২ রেটিংধারী লিটন এগিয়েছেন এক ধাপ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live