ছক্কা বাঁচাতে গিয়ে অবিশ্বাস্য কান্ড করে বসলেন নাজমুল
বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স। ঘটনাটি ঘটেছে টস হেরে ব্যাটিংয়ে নামা ভিক্টোরিয়ানসের ইনিংসের চতুর্থ ওভারে।
মাশরাফির বলে ম্যালানের খেলা শটটি গেছে নাজমুলের দিকে । খানিকটা বাঁ দিকে সরে বলের নিচে চলে যান নাজমুল, ওপরের দিকে শূন্য ভেসে বলের নাগালও পান।
তবে বল হাতে জমাতেই বুঝতে পারেন ধরে রাখতে পারবেন না। বল ভেতরে ছুড়ে দিয়ে নিজের শরীর ভাসিয়ে দেন পেছনের দিকে।
আর পেছনে মাটিতে পড়তে গিয়েই বাঁধে বিপত্তি। নাজমুলের ঠিক পেছনে দাঁড়িয়ে ডাগআউট ও গ্যালারির দৃশ্য ধারণ করছিলেন খেলা সম্প্রচার করা চ্যানেলের এক ক্যামেরাম্যান। ক্যামেরা মাঠের বাইরের দিকে তাক করে থাকায় বুঝতে পারেননি কী ঘটতে চলেছে। নিজের ওপর নিয়ন্ত্রণ হারানো নাজমুলের শরীরের ধাক্কায় পড়ে যান ক্যামেরাম্যান।
কেউই অবশ্য ব্যথা পেয়েছেন বলে মনে হয়নি। ক্যামেরারও কোনো ক্ষতি হতে দেননি ওই ক্যামেরাম্যান। ছয় বাঁচানোর পর সঙ্গে সঙ্গে মাঠের ভেতরে ঢুকে বল উইকেটকিপারের কাছে পাঠান নাজমুল। ওই বলে ২ রান নেন ম্যালান। পাশ থেকে অন্য একজন এসে ক্যামেরাম্যানকে তুলে নিয়ে যান। সঙ্গে সঙ্গে কাজও শুরু করেন তিনি।
তবে বিষয়টি যে ভালো বিনোদনই দিতে পেরেছে, তা বোঝা গেল টেলিভিশনে বারবার ঘটনার রিপ্লে দেখানোয়। একটু মজা যেন পেয়েছেন ধারাভাষ্যকাররাও। তাঁরাও বিষয়টি নিয়ে কিছুক্ষণ আলোচনা করেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live