আইসিসি র্যাংকিংয়ের চমক দেখালো খাজা-হ্যাজেলউড
বুধবার (১১ জানুয়ারি) আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে সেরা দশে প্রবেশ করেছেন উসমান খাজা। এসসিজিতে তৃতীয় ও শেষ টেস্টে ১৯৫ রানের ইনিংস খেলে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
একই টেস্টে বোলিংয়ে দারুণ ফর্মে থাকা জস হ্যাজেলউডও বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে দশে জায়গা করে নিয়েছেন। ম্যাচে বল হাতে দুই ইনিংসে ৫ উইকেট নিয়ে বোলারদের র্যাংকিংয়ে ছয় ধাপ এগিয়ে দশে অবস্থান করছেন হ্যাজেলউড।
এদিকে ভারতের দুই তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মার ওয়ানডে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে রোহিত ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ফলে এক ধাপ এগিয়ে আটে রয়েছেন এই ব্যাটার।
আর কোহলি হাঁকান সেঞ্চুরি। ছুঁয়ে ফেলেন শচিন টেন্ডুলকারের রেকর্ডও। যে কারণে দুই ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাংকিংয়ে ছয়ে উঠে এসেছেন তিনি। একই ম্যাচে লঙ্কানদের হয়ে সেঞ্চুরি হাঁকানো দাসুন শানাকা ২০ ধাপ এগিয়ে ৬১ নম্বরে উঠে এসেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!