বিশ্বের একমাত্র ব্যাটার হিসেবে নতুন বিশ্ব রেকর্ড গড়লো শুভমন গিল
১৪৯ বলে ২০৮ রানের মহাকাব্যিক ইনিংস খেলে থেমেছেন এই ডানহাতি ব্যাটার। তাঁর এই ইনিংসে ছিল ৯টি ছক্কা ও ১৯টি চার। গিলের ডাবল সেঞ্চুরির ওপর ভর করে কিউইদের সামনে ৩৫০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ভারত। ওয়ানডেতে গিলের আগে ডাবল সেঞ্চুরি করেছেন আরো চার ভারতীয় ব্যাটার। তাঁরা হলেন - শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেভাগ, রোহিত শর্মা ও ইশান কিশান। এদের মধ্যে রোহিতের রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে রোহিতের করা ২৬৪ রানের ইনিংসটিই ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
৫০ ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি আছে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (২৩৭*), ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (২১৫), পাকিস্তানের ফখর জামানের (২১০*)। কদিন আগেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতীয় ব্যাটার ইশান কিশান। এ সময় তাঁর বয়স ছিল ২৪ বছর ১৪৫দিন। আজ ডাবল সেঞ্চুরি হাঁকানো গিলের বয়স ২৩ বছর ১৩২ দিন। ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটারদের মধ্যে তিনিই এখন সর্বকনিষ্ঠ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live