খুলনার ক্রিকেটার নাসিম’ হয়ে গেলেন কুমিল্লার
খুলনার হয়ে না খেললেও বিপিএলে ঠিকই খেলবেন নাসিম। পাকিস্তানের এই পেসার খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। শেষ মুহূর্তে এই পেসারকে দলে ভিড়িয়েছে তারাই। কুমিল্লার হয়ে খেলতে এরই মধ্যে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন নাসিম। বিমানে বসে তোলা ছবি টুইটারে পোস্ট করে পাকিস্তানের এই পেসার লিখেছেন, ‘ আবারও যাচ্ছি। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশের পথেই আছি।’
নাসিমের এই টুইট দেখে প্রথম আলো থেকে যোগাযোগ করা হয় কুমিল্লা ভিক্টোরিয়ানসের ম্যানেজার আহসানউল্লাহ হাসানের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেছেন, ‘নাসিমের শুরুতে খুলনায় খেলার কথা ছিল। পরে আমরা তাঁকে নিয়ে নিয়েছি। সে এখন আমাদের হয়ে খেলবে। কাল তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।’
এরই মধ্যে বিপিএলের প্রথম দুই পর্ব শেষ হয়েছে। ছয় ম্যাচে তিন জয় নিয়ে কুমিল্লা আছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। কুমিল্লার হয়ে বিপিএলের শুরু থেকেই খেলছেন খুশদিল শাহ। এরপর একে একে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলতে তাঁর সঙ্গে যোগ দিয়েছেন হাসান আলী, আবরার আহমেদ ও মোহাম্মদ রিজওয়ানরা। তাই এখানে এসে মানিয়ে নিতে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয় নাসিমের। শুধু কুমিল্লা কেন, বিপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতেই আছে পাকিস্তানের একাধিক ক্রিকেটার।
প্রথম তিন ম্যাচ হারার পর টানা তিন ম্যাচে জিতেছে কুমিল্লা। যেখানে বড় অবদান রাখছেন রিজওয়ান-খুশদিলরা। এই দলের সঙ্গে নাসিম যোগ হলে কুমিল্লার শক্তি আরও বাড়বে। আর নাসিম আছেন দুর্দান্ত ছন্দে।
নাসিম আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন এক বছরও হয়নি। তবে পাকিস্তানের এই পেসার এরই মধ্যে অনেক ব্যাটসম্যানেরই মাথা ব্যথার কারণ হয়েছেন। ক্যারিয়ারের প্রথম পাঁচ ওয়ানডেতে সবচেয়ে বেশি ১৮ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই পেসার। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে কেইন উইলিয়ামসনদের বিপক্ষে দুই ম্যাচ খেলে নিয়েছেন ৮ উইকেট।
ক্যারিয়ারে টি-টোয়েন্টি খেলেছেন ১৬টি। যেখানে ৭.৬৬ ইকোনমিতে উইকেট নিয়েছেন ১৪টি। শাহিন শাহ আফ্রিদিরও কুমিল্লার হয়ে বিপিএল খেলার কথা ছিল। কিন্তু তিনি কবে আসবেন, সেটা নিশ্চিত করে এখনো জানাতে পারেননি ভিক্টোরিয়ানসের কর্মকর্তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!