ইমরুল ও খুশদিল শাহ’র ব্যাটিং ঝড়ে ঢাকাকে বিশাল রানের টার্গেট দিল কুমিল্লা
তবে তৃতীয় ওভারে আর বাঁচতে পারেননি রিজওয়ান। আল আমিন নিজের প্রথম ওভারে দারুণ এক ইনসুইঙ্গিং ডেলিভারিতে বোল্ড করে ফেরান দুই রান করা রিজওয়ানকে। সেই ওভারটি মেডেন দিতে বাধ্য হয় কুমিল্লার ব্যাটসম্যানরা।
তাসকিনের করা পরের ওভার থেকেও খুব বেশি সুবিধা করতে পারেনি ইমরুল এবং লিটন। ব্যাটিং ইনিংসের প্রথম চার ওভার থেকে কুমিল্লার ব্যাটসম্যানরা নিতে পারে মোটে ৯ রান।
তবে দলের ব্যাটিং সংগ্রাম বদলায় লিটনের ব্যাটে। ইনিংসের পঞ্চম ওভারের সময় আল আমিন দ্বিতীয়বারের মতো বোলিংয়ে আসলে সেই ওভার থেকে ১৫ রান তুলে নেন লিটন এবং ইমরুল।
পরের ওভার থেকে আবারও ১১ রান তুলে নেয় লিটন-ইমরুল। এক পর্যায়ে ১০ বলে ২ রান থেকে লিটন ১৯ বলে করে ফেলেন ২০ রান।
টানা দুই ওভারে বোলাররা ২৬ রান হজম করলে বোলিংয়ে আসেন অধিনায়ক নাসির। আর বোলিংয়ে এসেই প্রথম বলেই লিটনকে মিড উইকেটের ক্যাচে পরিণত করান নাসির। ২০ রানেই ফেরেন লিটন।
এরপর জনসন চার্লসকে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক ইমরুল কায়েস। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ভালো শুরুর পর ৫টি চারের সাহায্যে ২২ বলে ২৮ রান করে হামজার বলে বোল্ড তিনি। ভালো খেলতে থাকা জনসন চার্লস কাটা পড়েন রান আউট হয়ে। তিনি ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৩২ রান করেন। বিপিএলের চলতি আসরে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছে না মোসাদ্দেক হোসেন। নাসিরের বলে হামজার হাতে ক্যাচ দিয়ে নিজের উইকেট হারান তিনি। ১১ বলে ৯ রান আসে তার ব্যাট থেকে।
এরপর ঝড়ো ব্যাটিং করতে থাকা খুশদিলকে ফেরান বাংলাদেশের স্পিড স্টার তাসকিন। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৩০ রান আসে খুশদিলের ব্যাট থেকে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষের দিকে জাকের আলীর ১০ বলে ২০ রানের আর রনির ৮ বলে ১০ রানের ক্যামিওতে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলতে সক্ষম হয় কুমিল্লা। জয়ের জন্য ঢাকাকে করতে হবে ১৬৫ রান।
ঢাকা একাদশ
উসমান গনি, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন (অধিনায়ক), মিজানুর রহমান, আরিফুল হক, আমির হামজা, আরাফাত সানি, মুক্তার আলি, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন।
কুমিল্লা একাদশ
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ রিজওয়ান, মোসাদ্দেক হোসেন, জাকের আলি, খুশদিল শাহ, জনসন চার্লস, আবু হায়দার, তানভীর ইসলাম, মুকিদুল মুগ্ধ, নাসিম শাহ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live