১ পয়েন্ট কাটা যাওয়ায় সরাসরি বিশ্বকাপ খেলতে কঠিন সমীকরণে দক্ষিণ আফ্রিকা, দেখেনিন বাংলাদেশের অবস্থান
আইসিসি ওয়ানডে সুপার লিগে প্রোটিয়াদের পয়েন্ট এখন ৭৮। ১৩ দলের মধ্যে অবস্থান ৯ নম্বরে। বছরের শেষ দিকে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলবে ১০ দল। এর মধ্যে স্বাগতিক ভারতসহ পয়েন্ট তালিকার প্রথম আটটি দল সরাসরি মূল পর্বে খেলবে। বাকি পাঁচটি দলকে খেলতে হবে বাছাইপর্ব।
এ মুহূর্তে সেরা ৮–এ আছে নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে প্রথম সাতটি দলের সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেছে। ৮ নম্বরে থাকা ক্যারিবীয়দের পয়েন্ট ৮৮। ওয়ানডে সুপার লিগে বর্তমান চক্রের সব কটি ম্যাচ শেষ তাদের।
৭৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার ম্যাচ বাকি দুটি। ৩১ মার্চ ও ২ এপ্রিলের ম্যাচ দুটিতে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সেরা আটে ঢুকতে হলে দুটি ম্যাচই জিততে হবে। একটিতে হেরে গেলেই পয়েন্ট হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের সমান। আসবে রান রেটের হিসাব।
আবার শ্রীলঙ্কা আর আয়ারল্যান্ডও চোখরাঙানি দিচ্ছে প্রোটিয়াদের। পয়েন্ট তালিকার ১০ নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৭৭, ম্যাচ বাকি ৩টি। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে হতে যাওয়া তিন ম্যাচের সিরিজে ২–০ ব্যবধানে জিতলেই ক্যারিবীয়দের টপকে যাবে শ্রীলঙ্কা। একটিতে জিতলে অবশ্য ক্যারিবীয়দের পেছনে থাকতে হবে ’৯৬–এর বিশ্বজয়ীদের।
এখনো সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করার সুযোগ আছে আয়ারল্যান্ডেরও। ৬৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে আইরিশরা। ওয়ানডে সুপার লিগে দলটির শেষ ৩ ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ। আগামী মাসে সিলেটে হতে যাওয়া সিরিজটিতে যদি আয়ারল্যান্ড ৩–০ ব্যবধানে জিতে যায়, সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে নেদারল্যান্ডসের বিপক্ষে ২–০ ব্যবধানে জিতলেই হবে না, রান রেটও বাড়িয়ে নিতে হবে।
সব মিলিয়ে ১ পয়েন্টই এখন দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ টিকিট কাটার পথ জটিল করে তুলতে পারে। ওয়ানডে সুপার লিগে প্রতিটি জয়ের জন্য ১০ পয়েন্ট, টাই, পরিত্যক্ত বা ফলহীন ম্যাচের জন্য ৫ পয়েন্ট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!