ইংল্যান্ড বনাম বাংলাদেশ: দেখা যাবে না সাকিব বাটলারদের লড়াই
সবশেষ ২০১৬ সালে বাংলাদেশ সফর করেছিল ইংল্যান্ড। এরমাঝে সাত বছর কেটে গেলেও টাইগারদের মাটিতে দ্বিপাক্ষিক খেলতে আসেনি বাটলাররা। আগামী ২৪ ফেব্রুয়ারি তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে তারা। সিরিজ শুরুর এক মাসের কম সময় বাকি থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সম্প্রচার স্বত্ব কিনেনি যুক্তরাজ্যের কোনো টেলিভিশন ও রেডিও।
এমন খবর প্রকাশ করেছে ইংল্যান্ডের সংবাদমাধ্যম টেলিগ্রাফ। সিরিজের খেলা দেখানো নিয়ে খুব বেশি আগ্রহও নেই বলে জানিয়েছে তারা। দুটি কারণে এমনটি ঘটছে বলে মনে করেন তারা। যার একটি কারণ অ্যালেক্স হেলস, স্যাম বিলিংস, লিয়াম লিভিংস্টোন ও জনি বেয়ারস্টোদের মতো তারকা ক্রিকেটার না থাকা।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পাওয়ায় আসছেন না হেলস ও বিলিংস। আর চোটের কারণে বাংলাদেশ সফরে নেই লিভিংস্টোন এবং বেয়ারস্টো। আরেকটি কারণ দেখানো হয়েছে দ্বিপাক্ষিক সিরিজে সম্প্রচার স্বত্বে লাভ কম হওয়া। যদিও তাদের দাবি শেষ মুহুর্তে কম দামে স্বত্ব কেনার জন্য অপেক্ষা করছে স্কাই স্পোর্টস ও টকস্পোর্ট।
এদিকে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ দেখিয়েছে বিটি স্পোর্টস। বর্তমানে ইংল্যান্ডে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দেখাচ্ছে ভায়াপ্লে। তারা যদি বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের স্বত্ব কিনে তাহলে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সিরিজগুলো দেখতে হবে তিনটি ভিন্ন চ্যানেলে। যে কারণে তিনটি চ্যানেলের সাবস্ক্রিপনশন কিনতে হবে দেশটির সমর্থকদের।
আগামী ১ মার্চ শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ৩ ও ৬ মার্চ। প্রথম দুই ওয়ানডে ঢাকায় হলেও তৃতীয় ও শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে। ৯ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি। মিরপুরে শেষ দুই ম্যাচ হবে ১২ ও ১৪ মার্চ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live