ইফতিখারের ব্যাটিং ঝড়: ৬,৬,৬,৬,৬,৬ আবারও ৬ বলে ৬ ছক্কা দেখলো ক্রিকেট বিশ্ব
তাতেও ইফতিখার আহমেদের বিপক্ষে ছয় বলে ৬ ছক্কা আটকাতে পারলেন না ওয়াহাব। বাঁহাতি এই পেসারের বলে থার্ডম্যান দিয়ে উড়িয়ে মেরে ওয়াহাবের এক ওভারে ৬ ছক্কা মারার কীর্তি গড়েন ইফতিখার। কোয়েটা গ্লাডিয়েটর্স এবং পেশোয়ার জালমির মাঝে প্রদর্শনী ম্যাচ হওয়ায় যুবরাজ সিংদের সঙ্গে লেখা হবে না ইফতিখারের নাম।
ঘটনাটি ঘটে কোয়েটার ব্যাটিং ইনিংসের শেষ ওভারে। ওয়াহাবের করা প্রথম বলেই ছক্কা মারেন ইফতিখার। বাঁহাতি এই পেসারের লেগ স্টাম্পের বাইরের ফুলটস ডেলিভারিতে ডিপ স্কয়ার লেগ দিয়ে একেবারে গ্যালারিতে ফেলেন অভিজ্ঞ এই ব্যাটার। পরের শর্ট লেংথ ডেলিভারিতে ইফতিখার ছক্কা মেরেছেন মিড উইকেট দিয়ে।
ইফতিখারকে আটকাতে পরের বল করেছিলেন ফুলার লেংথে। তবুও আটকানো যায়নি ডানহাতি এই ব্যাটারকে। ওয়াহাবের ফুলার লেংথ ডেলিভারি উড়িয়ে মেরেছেন লং অফ দিয়ে। টানা তিন বলে তিন ছক্কা খাওয়ার পরের বল করেছিলেন অফ স্টাম্পের অনেকটা বাইরে। প্রায় ওয়াইড লাইনে থাকা বল হাঁটু গেড়ে পাঠিয়ে দেন ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে বাউন্ডারের ওপারে।
নিজের শেষ ওভারের পঞ্চম বল করেছিলেন বেশ খানিকটা শর্ট। ওয়াহাবের শর্ট লেংথ ডেলিভারিতে ইফতিখার ছক্কা মেরেছেন থার্ডম্যানের উপর দিয়ে। শেষও বলও একই লেংথে করেছিলেন ওয়াহাব। তবুও ছয় বলে ৬ ছক্কা থেকে বিরত রাখা যায়নি ইফতিখারকে। থার্ডম্যানের দিয়ে ছক্কা মেরে ওয়াহাবের এক ওভারে ৬ ছক্কা মারার কীর্তি গড়েন ডানহাতি এই ব্যাটার। ইফতিখারের এমন ব্যাটিং তাণ্ডবে কোয়েটা থামে ৫ উইকেটে ১৮৪ রান নিয়ে।
পেশোয়ার জালমির বোলারদের ওপর তাণ্ডব চালানো এই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫০ বলে ৯৪ রানের ইনিংস খেলে। এর আগে ৪২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। নিজের শেষ ১৮ বলে ৪৩ রান করেছেন ইফতিখার। এদিকে নিজের প্রথম তিন ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নেয়া ওয়াহাব ৪ ওভারের কোটা শেষ করেছেন ৪৭ রান দিয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live