বিপিএল থেকে দুই বিধ্বংসী ব্যাটার খুঁজে পেল বিসিবি
বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অধীনে বিপিএলে নিজের সেরা ছন্দে রয়েছেন তিনি। বিপিএলে এবার হ্যাটট্রিক হাফ সেঞ্চুরি দিয়ে শুরু করেছিলেন তৌহিদ হৃদয়। এরপর ইনজুরি থেকে ফিরে কিছুটা সমস্যা হলেও সে শুধুই ম্যাচে আবারো হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তৌহিদ হৃদয়।
এখন পর্যন্ত ৯ ম্যাচে ৫টি ফিফটি করেছেন। ৫৩.২৮ গড়ে, ১৪৯.২০ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ৩৭৩ রান। যা এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ। ২২ বছর বয়সী এই তরুণের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন ফরচুন বরিশালের সহকারী কোচ মিজানুর রহমান বাবুল।
তিনি বলেন, “আমরা যখনই স্কিল ক্যাম্প করি, ছেলেদের স্কিলে উন্নতি করানোর চেষ্টা করি। তো তৌহিদ হৃদয়কে আমি শেষ তিনটা ক্যাম্পে…ওয়েস্ট ইন্ডিজ, চেন্নাইতে গিয়েছিল, ওখানে খুব ভালো ক্রিকেট খেলেছিল। তৌহিদ হৃদয়ের একটা ইতিবাচক দিক হচ্ছে সে ইতিবাচক ক্রিকেট খেলতে পছন্দ করে। সে খুব সাহসী এবং মেধাবী ছেলে। আমি বলব অবশ্যই আমাদের ভবিষ্যতের ক্রিকেটার।”
ফরচুন বরিশালের তরুণদের মাঝে এবার দারুণ পারফর্ম করছেন জাকির হাসান এবং নাজমুল হোসেন শান্ত। এই দুজনের প্রশংসাও শোনা গেল বাবুলের মুখে, “এ ধরনের কিছু প্লেয়ার আমাদের খুবই দরকার। এ ছাড়া জাকির হাসান আছে। শান্ত তো অনেক দিন ধরেই জাতীয় দলে খেলে”।
“জাকির এবং তৌহিদ এই বিপিএলে আমাদের অনেক বড় পাওয়া। অন্যান্য বিপিএলের সঙ্গে এটার তুলনা করলে দেখবেন যে আমাদের দেশের ক্রিকেটাররা ডমিনেট করছে। অন্য বিপিএলের সঙ্গে যদি এবার তুলনা করে এখন পর্যন্ত বলছি, আমাদের ছেলের আউটস্ট্যান্ডিং খেলছে”।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live