ভারত বনাম অস্ট্রেলিয়া: শুরু ‘মাইন্ড গেম’, ৩৬ রানে অলআউট
সেরা ক্রিকেটারকে নড়িয়ে দিতে পারলেই ধাক্কা খাবে গোটা দল এই থিওরিতেই বিশ্বাসী ছিল তারা। এ বার সেই বিশ্বাসকেই তারা যেন ফের একবার তুলে ধরলেন। তবে এ বার সেটা করা হল ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফেই! ভারতীয় দলের ৩৬ রানে অলআউট হয়ে যাওয়ার ভিডিয়ো পোস্ট করে ভারতকে যেন মনে করিয়ে দিতে চাইল তারা।
প্রসঙ্গত বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে বর্তমানে ভারতে রয়েছে অজি দল। ৯ ফেব্রুয়ারি নাগপুরে খেলা হবে প্রথম টেস্ট। তাঁর আগে বেঙ্গালুরুতে আবাসিক শিবিরও সেরে নিয়েছে অজিরা। ভারতের ডেরায় এসে বর্ডার-গাভাসকর ট্রফি পুনরুদ্ধার করাটাই তাদের সব থেকে বড় চ্যালেঞ্জ। উল্লেখ্য, অজিরা নিজেদের ঘরের মাটিতে শেষ বার ১-২ ফলে সিরিজ হেরেছিল ভারতের কাছে। সেই সিরিজের প্রথম টেস্টেই ভারত তাদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গেছিল মাত্র ৩৬ রানে। সেই ম্যাচের একটি ভিডিয়ো টুইট করা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে। যেখানে ক্যাপশনে লেখা হয়েছে ‘৩৬ রানেই অলআউট!’
ভারতের মাটিতে ২০০৪ সালের পর থেকে কোনও দিন সিরিজ জিততে পারেনি অজিরা। ভারত তাদের সেই আধিপত্য বজায় রাখতে বদ্ধপরিকর। আর তা ভাঙতে মুখিয়ে রয়েছে অজিরা। ফলে ইতিমধ্যেই শুরু হয়েছে গিয়েছে কথার লড়াই। আর তাতেই নাম লিখিয়ে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে তাদের এই আচরণ একেবারেই ভালো ভাবে নেয়নি ভারতীয় ক্রিকেটের ভক্তরা। তারাও সোশ্যাল মিডিয়াতে এর জবাব দিয়েছেন। অনেকে আবার ক্রিকেট অস্ট্রেলিয়াকেই স্মরণ করিয়ে দিয়েছেন, সিরিজটা কিন্তু ভারতের কাছে ২-১ ফলে হারতে হয়েছিল। অনেকে আবার বলেছেন, মনে আছে তো কত বছর বাদে গাব্বাতে তোমাদের দুর্গ ভেঙে ভারত সিরিজ জিতেছিল? অনেকের মতে, ওই সিরিজে ভারতীয় দল মিনি হাসপাতাল হয়ে গিয়েছিল, বিরাট ছিল না, তার পরেও কিন্তু সিরিজ ভারত জিতেছিল,সেটা মনে আছে তো?
প্রসঙ্গত গত সিরিজের নায়ক ঋষভ পন্তকে এ বার পাবে না ভারত। দুর্ঘটনার কারণে তাঁকে দীর্ঘ দিন ক্রিকেটের বাইরে থাকতে হবে। জসপ্রীত বুমরাহকেও আপাতত পাচ্ছে না ভারতীয় দল। যদিও দলে ফিরে এসেছেন দেশের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ভারতের স্পিন ত্রয়ীর দিকে এই বার নজর থাকবে বিশেষজ্ঞদের। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের উপর অনেকটাই নির্ভর করবে সিরিজে ভারতের ভাগ্য।
All out for 36 ????
The Border-Gavaskar Trophy starts on Thursday! #INDvAUS pic.twitter.com/Uv08jytTS7
— cricket.com.au (@cricketcomau) February 6, 2023
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!