জানুয়ারী মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন তালিকা প্রকাশ, আছেন দুই ভারতীয়
২০২৩ সালের শুরুটা দারুণভাবে করেছেন কনওয়ে। বছরের প্রথম মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে দুই হাফ সেঞ্চুরির পাশাপাশি তিন সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক মেরে শুরু করেছিলেন। তবে পরের ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে ঘুরে দাঁড়িয়েছেন। আর সিরিজ শেষ করেছেন হাফ সেঞ্চুরি করে।
এরপর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও শুরুটা ভালো করতে পারেননি কনওয়ে। সিরিজের প্রথম দুই ম্যাচে করেছিলেন যথাক্রমে ১০ ও ৭ রান। তবে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে ১৩৮ রান এসেছে তার ব্যাট থেকে। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও কথা বলেছে তার ব্যাট। খেলেছেন ৫২ রানের দুর্দান্ত এক ইনিংস।
এদিকে গত বছরটা দারুণ কেটেছিল গিলের। তারই ধারবাহিকতায় এ বছরের শুরুতেই ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় এই ব্যাটারের। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি। মাত্র ৭ রান করতে পেরেছিলেন তিনি।
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ঠিকই নিজেকে প্রমাণ করেছেন তিনি। সিরিজের শেষ ম্যাচে খেলেছেন ১২৬ আরনের অপরাজিত ইনিংস। যা ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস।
একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজেও রেকর্ড গড়েছেন গিল। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ওয়ানডেতে রীতিমতো ঝড় তুলেছিলেন তিনি। প্রথম ম্যাচে ১৪৯ বল খেলে ১৯ বাউন্ডারি আর ৯ ছক্কায় ২০৮ রান করেছিলেন এই তরুণ ব্যাটার। এই ইনিংস খেলার পথে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার কীর্তি নিজের দখলে নেন গিল।
এরপর দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৪০ রান এসেছিল গিলের ব্যাট থেকে। আর সিরিজের শেষ ওয়ানডেতে আবারও সেঞ্চুরির দেখা পান তিনি। এরপর শেষ ম্যাচে আবারও সেঞ্চুরি হাঁকান তিনি। সবমিলিয়ে তিন ম্যাচের এই সিরিজে প্রায় ১৭৬ গড়ে ৩৫৬ রান করেন তিনি।
কনওয়ে-গিলের সঙ্গে মাসের সেরা ক্রিকেটারের লড়াইয়ে আছেন সিরাজ। জাসপ্রিত বুমরাহর অনুপস্থিতিতে ভারতের বোলিং ইউনিটকে নেতৃত্ব দিয়েছেন এই পেসার। সাম্প্রতিক সময়ে রঙিন পোশাকে রঙ ছড়াচ্ছেন তিনি। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষস্থানে আছেন এই পেসার।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই ম্যাচ খেলে ৫ উইকেট শিকার করেছেন সিরাজ। যেখানে এক ম্যাচেই ৪৬ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৯ উইকেট শিকার করেছিলেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!