ইনজুরিতে তামিম
চলতি বিপিএলে খুলনার সামনে রয়েছে আর কেবল দুটি ম্যাচ। সেই দুই ম্যাচে তামিমকে পাবে না খুলনা। পুরানো ইনজুরির জন্যই বিপিএল থেকে ছিটকে গেলেন এই টাইগার ক্রিকেটার। তামিম নিজের পুরানো পিঠের চোটে ভুগছেন। এই চোট থেকে সুস্থ হয়ে কিছুটা রিস্ক নিয়ে হলেও বিপিএল খেলতে পারতেন তামিম।
কিন্তু সামনে ইংল্যান্ড সিরিজ রয়েছে বাংলাদেশের। যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। সেই সিরিজে সুস্থ তামিমকে পাওয়ার জন্যই বিপিএলে পরের দুই ম্যাচে তামিমকে খেলাবে না খুলনার ম্যানেজমেন্টও।
তামিমের বিষয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘তামিমের একটু প্রবলেম আছে। ওর ব্যাক স্ট্রেইনে যে প্রবলেম ছিল, যেটার জন্য ইনজেকশন নিয়েছিল, সেখানে সে ভুগছে। আমাদের টিম ফিজিও, জাতীয় দলের ফিজিওর সঙ্গে কথা হয়েছে। সামনে যেহেতু বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। সেই চিন্তা থেকে ওকে আমরা বিশ্রাম দিচ্ছি।’
তামিমকে না খেলানোর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজন। এই বিপিএলে ১০ ম্যাচে ৩৩.৫৫ গড় ও ১২২.৬৬ স্ট্রাইক রেটে ৩০২ রান করেছেন তামিম। যদিও বাকিদের ব্যাটিং ব্যর্থতার কারণে এবারের আসর থেকে ছিটকে গেছে খুলনা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live