ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ, দেখেনিন প্রতিপক্ষ যে দল
আজ (৭ ফেব্রুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অন্তত এক পয়েন্ট আদায় করার লক্ষ্য নিয়ে মাঠে নেমে বাংলাদেশের অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রের দুর্দান্ত হ্যাটট্রিক ও আকলিমা আক্তারের জোড়া গোলে ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে কোচ গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। একই ভেন্যুতে আগামী ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় শিরোপার লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা।
এদিন ভুটানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় অন্তত ড্র। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে শুরু থেকেই আক্রমণ চালায় বাংলাদেশের মেয়েরা। প্রথম দিকে কিছুটা অগোছালো থাকলেও সময় যত এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা ততই খোলস ছেড়ে বের হয়ে খেলতে থাকে। যার ফলে ম্যাচের ২২তম মিনিটে প্রথম গোলের দেখা পেয়ে যায় বাংলাদেশ। স্কোরশিটে নাম লেখান ১১ নম্বর জার্সি পরিহিত ফরোয়ার্ড আকলিমা খাতুন।
এর ঠিক পরের মিনিটেই ভুটানের ডি-বক্সে ট্যাকেলের শিকার হন বাংলাদেশের ফরোয়ার্ড। তবে পেনাল্টিতে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন শাহেদা আক্তার রিপা। তবে ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার জুনিয়র। কর্নার থেকে নেওয়া উন্নতি খাতুনের শট নিজের আয়ত্তে নিয়ে স্কোরশিট ২-০ করেন বাংলাদেশের অধিনায়ক। এরপর আর কোনো গোল না হলেও স্বস্তিতেই বিরতিতে যায় স্বাগতিকরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!