আমিরের জাতীয় দলে ফেরার ভাগ্য নির্ধারণ হবে পিএসএলে
আমির ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। সমানসংখ্যক ম্যাচে ইমাদের উইকেট সংখ্যা ১২টি। পিএসএলের এবারের আসরে ভালো খেলতে পারলেই জাতীয় দলের দরজা খুলে যেতে পারে এই দুজনের জন্য। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি মনে করেন পিএসএলই ভাগ্য নির্ধারণ করে দেবে এই দুজনের।
আফ্রিদি মনে করেন দুজনকেই অন্যদের ছাড়িয়ে যাওয়ার মানসিকতা থাকতে হবে। তাহলেই তারা ভালো পারফর্ম করতে পারবেন। তিনি বলেন, 'আমি মনে করি এটা নির্ভর করবে মানসিকতার ওপর, যদি পিএসএল নিয়ে কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে। এটা নির্ভর করবে আপনি গড়পড়তা হয়ে থাকতে চান নাকি নিজেকে শাহীন, হারিস ও নাসিমদের সঙ্গে নিজেদের তুলনা চান।'
আফ্রিদির বিশ্বাস পিএসএল এমন একটি টুর্নামেন্ট যেখানে পারফর্ম করলে দলে ফেরার কাজটা সহজ হয়ে যাবে। আমির-ইমাদদের পরামর্শ দিয়ে আফ্রিদি বলেন, 'আমির ও ইমাদ অনেকদিন ধরে খেলছে। দুজনেই পারফর্ম করত পছন্দ করে। তাদের সুযোগ দেয়া হয়েছে। আমি মনে করি পিএসএল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে পারফর্ম করে আপনি ফিরে আসতে পারবেন।'
পিএসএলের গত আসরে ১০ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছিল করাচি কিংস। সেবার অধিনায়ক বাবর আজমের অনেক সমালোচনাও হয়েছিল। ব্যর্থ মৌসুম শেষে করাচি ছাড়তে হয়েছে বাবরকে। ফলে দলটির নেতৃত্ব ফিরে পেয়েছেন ইমাদ।
পিএসএলের এবারের আসরে তারা ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটাই বড় প্রশ্ন। পিএসএলের গত আসরে দলটির ব্যর্থতার পেছনে বেশ কিছু কারণ উল্লেখ্য করেছেন আফ্রিদি। তিনি মনে করেন অধিনায়কের বাজে সিদ্ধান্ত, ম্যানেজমেন্টের ব্যর্থতা বা কোচদের পরিকল্পনার কারণে গত আসরে ভুগতে হয়েছিল করাচিকে।
তিনি বিশ্লেষণ করে বলেছেন, 'আমার মনে হয় একটি দলের পারফরম্যান্স আপনাকে অনেক কিছু বলে দেবে এবং এখানে বেশ কিছু কারণ থাকতে পারে। এটা অধিনায়কত্ব হতে পারে, এটা ম্যানেজমেন্ট হতে পারে বা কোচদের পরিকল্পনা হতে পারে। আপনি যদি পারফর্ম না করতে পারেন তাহলেই সমস্যা তৈরি হবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live