নতুন এক পাওয়ার হিটার পেলো খুলনা
তখনও পর্যন্ত খুলনার ইনিংস টেনে নিয়ে দলকে লড়াইয়ে রেখেছিলেন মূলত জয়ই। তার রান তখন ৩৭ বলে ৫৮। তবে বাকি গল্পের প্রায় সবটুকুতে আছেন কেবল সোহান। শেষের বন্ধুর পথ তার ব্যাটেই পার হয় খুলনা।
১৩ বলে যখন প্রয়োজন ৩০ রান, করিম জানাতের বলে বুদ্ধিদীপ্ত এক শটে বাউন্ডারি মারেন সোহান। পরের ওভারে তিনি চোখধাঁধানো দুটি শটে ছক্কা মারেন ইবাদত হোসেনের বলে। প্রথমটিতে লেংথ বলে টাইমিং আর কবজির জোরে উড়িয়ে দেন লং-অন দিয়ে, পরেরটিতে লো ফুল টসে ওয়াইড লং অন দিয়ে ভাসিয়ে দেন টাইমিং আর পেশির জোরে।
ওই ওভারে ১৭ রানের পর শেষ ওভারে খুলনার প্রয়োজন পড়ে ৯ রানে। বোলিংয়ে আসেন মিরাজ। তার প্রথম বলে সিঙ্গেল নেন জয়। পরেরটি উড়িয়ে মারেন সোহান, তবে টাইমিং হয়নি ঠিকঠাক। বল উঠে যায় আকাশে। কিন্তু ফিল্ডার সালমান হোসেন ব্যর্থ হন ক্যাচ নিতে, উল্টো তার হাতে লেগে বল গড়িয়ে যায় বাউন্ডারিতে। বলে বলে স্লগ করে বিশাল এক ছক্কায় ম্যাচ শেষ করে উল্লাসে ফেটে পড়েন সোহান।
৬ উইকেটের এই জয়ে পয়েন্ট তালিকার একদম তলানি থেকে দুই ধাপ ওপরে উঠে পঞ্চম স্থানে থেকে আসর শেষ করে খুলনা।
১৬ বলে ৪১ রানের ম্যাচ জেতানো জুটিতে জয়ের অবদান ৭ বলে ১০, সোহান করেন ৯ বলে অপরাজিত ৩০! বিপিএলের সব আসর মিলিয়ে ৩০ ছোঁয়া ইনিংসগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস এটি (৩৩৩.৩৩)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live