প্রথম ইনিংস শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল রানের লিড নিল ভারত
এর আগে গত দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল তৃতীয় দিনের সকালে পুনরায় ব্যাট করতে নামেন। বোলিং শুরু করেন প্যাট কামিন্স। তৃতীয় দিনের শুরুতেই রবীন্দ্র জাদেজার উইকেট তুলে নিলেন টড মার্ফি। ১১৮.২ ওভারে মার্ফির সোজা বল ছেড়ে দিয়ে বোল্ড হন জাদেজা। তিনি ৯টি বাউন্ডারির সাহায্যে ১৮৫ বলে ৭০ রান করেন। ভারত ৩২৮ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ শামি। অভিষেককারী মার্ফি ৬ উইকেট দখল করেন।
১২১.৪ ওভারে ন্যাথন লিয়ঁর বলে মহম্মদ শামির ক্যাচ ছাড়েন স্কট বোল্যান্ড। শামি তখন ৬ রানে ব্যাট করছিলেন। ১৩২.৪ ওভারে টড মার্ফির বলে অ্যালেক্স ক্যারির দস্তানায় ধরা পড়েন মহম্মদ শামি। ৪৭ বলে ৩৭ রান করেন তিনি। মারেন ২টি চার ও ৩টি ছক্কা।
১৩৯.৩ ওভারে প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অক্ষর প্যাটেল। ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭৪ বলে ৮৪ রান করে মাঠ ছাড়েন প্যাটেল। ভারত প্রথম ইনিংসে ৪০০ রানে অল-আউট হয়। ১৯ বলে ১ রান করে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ। ভারত প্রথম ইনিংসের নিরিখে ২২৩ রানের বিরাট লিড নেয়। টড মার্ফি ১২৪ রানে ৭টি উইকেট নেন। কামিন্স ২টি ও লিয়ঁ ১টি উইকেট দখল করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live