প্লে-অফ শুরুর শেষ মুহূর্তে আরো এক বড় তারকাকে দলে ভেড়ালো সাকিবের বরিশাল
শেষ ম্যাচগুলোকে সামনে রেখে শেষ মুহূর্তে টাকার ঝুলি নিয়ে মাঠে নেমে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। একে-অপরকে টেক্কা দিয়ে দলে ভেড়াচ্ছে বড় বড় তারকাদের। এই যেমন সাকিব আল হাসানদের ফরচুন রবিশাল শনিবার রাতে ঘোষণা দিয়েছে তারা দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে ফ্লেচারকে। ইতোমধ্যে তিনি ঢাকায় পৌঁছেছেন এবং দলে যোগ দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেইজে ফ্লেচারকে দলে নেওয়ার বিষয়ে ফরচুন বরিশাল জানায়, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এই মৌসুমে আমাদের নতুন সাইনিং আন্দ্রে ফ্লেচার।
তার আগে ভানুকা রাজাপাকসে যোগ দিয়েছেন বরিশাল শিবিরে। আগের দিন তাদের হয়ে ম্যাচ খেলেছেন ডোয়াইন প্রিটোরিয়াস। ডোয়াইন ব্রাভোকে আনার চেষ্টাও চালাচ্ছে তারা।
এদিকে রংপুর রাইডার্সে যোগ দিয়েছে মুজিব উর রহমান ও দাশুন শানাকা। সিলেট স্ট্রাইকার্স শিবিরে যোগ দিচ্ছেন ইসুরু উদানা। নিকোলাস পুরানও আসতে পারেন, এমনটাও শোনা যাচ্ছে।
আজ রোববার দুপুরে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ও কাজী নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। এ ম্যাচে যারা জিতবে তারা যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা