মিরাজের ব্যাটে ঝড়ো শুরু বরিশালের, দেখেনিন সর্বশেষ স্কোর
অবশ্য ব্যাটিংয়ে নেমে পাওয়ারপ্লেতে মোটামুটি ভালোই সূচনা পায় বরিশাল শিবির। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বরিশাল প্রথম পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ৪৬ রান তুলেছে। মাঠে আছেন ঝড়ো ইনিংস খেলতে থাকা মিরাজ এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
এদিন শুরুতেই প্রতিপক্ষকে চমকে দেয় বরিশাল শিবির। টসে হেরে আগে ব্যাট করতে নেমে দলটির পক্ষে ওপেনিং করতে আসেননি নিয়মিত ওপেনার আনামুল হক বিজয়। বরিশালের পক্ষে এদিন ওপেনিং করতে নামেন স্পাইসম্যান খ্যাত আন্দ্রে ফ্লেচার এবং মেহেদী হাসান মিরাজ।
প্রথম ওভারে দুইবার আউট হতে হতেও বেঁচে যান বরিশালের দুই ওপেনারই। রাকিবুলের করা প্রথম ওভারে ক্যাচ তুলে দেন ফ্লেচার। কিন্তু নো ল্যান্ডস ম্যানে পড়লে বেঁচে যান তিনি। এরপরে মেহেদী মিরাজ ফ্লেচারের সঙ্গে রানিং বিটুইন দ্য উইকেটে ভুল কলে মাঝমাঠে দাঁড়িয়ে পড়েন। কিন্তু দুর্দান্ত ফিল্ডিং করা শামীম ভুল প্রান্তে বল থ্রো করলে বেঁচে যান মিরাজ।
এদিন দুই প্রান্ত থেকে স্পিনারদের দিয়ে শুরু করে রংপুর। রাকিবুলের সঙ্গী হিসেবে প্রথম স্পেলে আসেন মুজিব উর রহমান। ইনিংসের প্রথম বাউন্ডারি আসে মুজিবের ওভারে মিরাজের ব্যাট থেকে। চারের পর প্রথম ছয়ও হাঁকান এই টাইগার ব্যাটসম্যান। তবে মুজিবকে নয় বরং রাকিবুলকে।
এদিন রংপুরের পক্ষে প্রথম পেস আক্রমণে আসেন হাসান মাহমুদ। এই পেসার অবশ্য নিজের প্রথম ওভারে মিরাজের কাছে হ্যাটট্রিক বাউন্ডারি হজম করে বোলিং শুরু করেন।
পাওয়ারপ্লেতে বরিশালের পক্ষে বেশিরভাগই রানই আসে অবশ্য মিরাজের ব্যাট থেকে। মাত্র ১৯ বলে ৩৪ রানে পাওয়ারপ্লেতে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে ফ্লেচার আউট হয়ে ফেরেন ১৬ বলে ১২ রান করে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!