১০০ টেস্ট খেলবো কখনও ভাবিনি: পূজারা
দিল্লি টেস্টে মাঠে নামার আগে তিনি সুনীল গাভাস্কারের কাছ থেকে তার ১০০তম টেস্ট ক্যাপও পেয়েছিলেন। কেরিয়ারের এই বিশেষ মুহূর্তে তাঁর সঙ্গে ছিলেন পূজারার পরিবারের সদস্যরাও। এদিন ভক্ত-সমর্থকদের কাছে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।
গাভাস্কারের হাত থেকে ক্যাপ পেয়ে পূজারা বলেছেন, ‘আপনার কাছ থেকে এই ক্যাপটি পাওয়া সম্মানের। আপনার মতো কিংবদন্তিরা আমাকে অনুপ্রাণিত করেছেন। আমি ছোট থেকেই ভারতের হয়ে খেলতে চেয়েছিলাম। কিন্তু আমি কখনই ভাবিনি যে, আমি ১০০টি টেস্ট ম্যাচ খেলতে পারব। টেস্ট ক্রিকেট আমার কাছে গুরুত্বপূর্ণ ফরম্যাট, এটি জীবনের মতোই আপনাকে চ্যালেঞ্জ করে। ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলার জন্য সব তরুণদের কঠোর পরিশ্রম করতে আমি উৎসাহিত করব।’
স্ত্রী ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমার স্ত্রী, আমার পরিবার, বিসিসিআই-এর সবাইকে এবং আমার সমস্ত সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই, যাঁরা এই সফরে আমার পাশে ছিলেন।’ এদিন মাঠে নামার আগে নিজ দলের ক্রিকেটারদের কাছ থেকে গার্ড অব অনারও পেয়েছেন তিনি।
শততম টেস্ট খেলা ১৩তম ভারতীয় ক্রিকেটার পূজারা। এর আগে শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলিদের মতো ক্রিকেটার এর আগে এই মাইলফলকে নাম লিখিয়েছেন। ১৩ বছরের ক্যারিয়ারে পূজারা ভারতের হয়ে সাদা পোশাকে ৭ হাজার ২১ রান করেছেন। তার ব্যাটিং গড় ৪৪.১৫। পূজারার নামের পাশে রয়েছে ১৯টি সেঞ্চুরি। হাফ সেঞ্চুরি রয়েছে ৩৫টি। টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসটি তার ২০৬ রানের।
শততম টেস্টে মাঠে নামার আগে নিজের ক্যারিয়ারের বেশ কিছু উল্লেখযোগ্য ইনিংসের স্মৃতিচারণ করেছেন পূজারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে চিন্নাস্বামী স্টেডিয়ামে ৯২, সাউথ আফ্রিকার মাটিতে প্রথম সেঞ্চুরি। অ্যাডিলেডে ১২৩ রানের ইনিংসটির কথা উল্লেখ্য করেছেন তিনি।
পূজারা বলেছেন, 'একটি হলো আমার অভিষেকে ৭২ রান। আমি ভেবেছিলাম যে এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস গুলোর মধ্যে একটি কারণ আমি তখন নার্ভাস ছিলাম। যদি আমি এই রান না করতাম তাহলে হয়তো আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারতাম না। এ কারণেই ইনিংসটি আমার কাছে বিশেষ কিছু।'
২০১৮ সালে গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে বেশ কয়েকবার শরীরে আঘাত সয়ে ১২৩ রানের ইনিংস খেলেছিলেন পূজারা। শেষ পর্যন্ত এই ম্যাচে ভারত জয় পেয়েছিল ৩১ রানের ব্যবধানে। এরপর দ্বিতীয় ইনিংসে ৭৩ রান করে ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। এই ম্যাচটিকেও নিজের পছন্দের শীর্ষে রাখছেন এই ভারতীয় ব্যাটার।
তিনি বলেন, 'এরপর থেকে যদি বলি চিন্নাস্বামীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯২ আমার অন্যতম পছন্দের ইনিংস। এর বাইরে আমার দেশের বাইরে প্রথম সেঞ্চুরিটি এসেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে। আমার মনে হয় সেটা জোহানেসবার্গে দ্বিতীয় ইনিংস ছিল। অ্যাডিলেডে ১২৩ এবং গ্যাবায় সেটি শেষ টেস্ট ছিল। তখন আমি শরীরে বেশ কয়েকবার আঘাত পেয়েছিলাম। এগুলোওই আমার বিশেষ ইনিংস।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ: ৩ তারকার চোট!
- আজকের খেলার সময়সূচি:পেশোয়ার বনাম মুলতান
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য