তাইজুলকে ওয়ানডে দলে নেয়ার আসল কারণ জানালেন হেরাথ
তাইজুল অবশ্য 2014 সালে তার ওডিআই অভিষেকের পর থেকে গত 9 বছরে মোট 12টি ওয়ানডে খেলেছেন। তবে এই বাঁহাতি স্পিনারের পারফরম্যান্স খারাপ নয়। এই 12টি ওয়ানডে ম্যাচে 22 গড়ে 20টি উইকেট নিয়েছেন তাইজুল। বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথও মনে করেন, এই বাঁহাতি স্পিনারের ওয়ানডে খেলার প্রতিভা ভালোই রয়েছে।
ওয়ানডেতে তাইজুলের একমাত্র ফাইফার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচের প্রসঙ্গ টেনে তাইজুলকে সমর্থন জানিয়ে হেরাথ বলেন, ‘আমার যতদূর মনে পড়ে তাইজুল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ যে ম্যাচ খেলেছে, সেখানে ৫ উইকেট শিকার করেছে। আমার মনে হয়, তাইজুল এমন ক্রিকেটার যে ওয়ানডেতেও ভালো বোলিং করবে।
হ্যাঁ, আমি সবসময় তাইজুলের পক্ষে মত দিয়েছি। যেমনটা বললাম, সে ওয়েস্ট ইন্ডিজে ভালো করেছে। আমি তাইজুলের মধ্যে ওয়ানডে ক্রিকেটেরও অনেক প্রতিভা দেখতে পাই।’
অবশ্য হেরাথকে জিজ্ঞেস করে তাইজুলকে দলে নেওয়া হয়েছে, এমন নয়। বরং দুই বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এবং তাইজুলের মধ্যে তাইজুলকে সেরা মনে হয়েছে নির্বাচকদের, এমন দাবি হেরাথের।
তিনি আরও যোগ করেন, ‘না, আমার মতামত নেওয়া হয়নি। যদি তাদের কখনো আমার পরামর্শ বা তথ্য নেওয়ার প্রয়োজন পড়ে, আমি খুশিমনে তাদেরকে বর্তমান এবং আগের পারফরম্যান্স সম্পর্কে জানাবো।
এটা আসলে কন্ডিশন এবং অবস্থার উপর নির্ভর করবে। যখন আসলে সাকিব থাকে তখন বাড়তি দুইজন বাঁহাতি স্পিনারের প্রয়োজন নেই, মিরাজও দলে থাকে। ফলে নাসুম এবং তাইজুলের মধ্যে কেবল একজনকেই বেছে নিতে পারতো নির্বাচকরা। দুইজনের পারফরম্যান্সই কাছাকাছি, তবে নির্বাচকরা তাইজুলকে সেরা ভেবে দলে নিয়েছে। এখানে কোচ এবং অধিনায়কের কল ছিল হয়ত।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা