ইংল্যান্ড সিরিজের জন্য বিশেষ উইকেট প্রস্তুত করতে গামিনিকে নির্দেশনা দিয়েছেন হাথুরুসিংহে
২য় মেয়াদে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হয়ে ফিরেছেন হাথুরুসিংহে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হাথুরুসিংহেকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। তিনি যে কড়া হেডমাস্টার সেটি কারোরই অজানা নয়। সব সময় নিজের কৌশল নিয়েই কাজ করেন হাথুরুসিংহে। এমনকি গতকাল মিরপুরে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচেও সেটি লক্ষ্য করা গেছে।
দলের দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম কেও ছাড় দেননি তিনি। প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর সাথে সাথেই ইনডোরে নেট ব্যাটিং প্র্যাকটিসের জন্য তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমকে পাঠিয়ে দেন তিনি।
এমনকি বর্তমানে জাতীয় দলের সাথে যুক্ত থাকা বাকি কোচদেরকেও নিজেদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন হাথুরুসিংহে। এমনকি ইংলিশদের বিপক্ষে হোম সিরিজে অনুকূল কন্ডিশন তৈরি করার জন্য কিউরেটর গামিনি ডি সিলভাকে নির্দেশনা দিয়ে রেখেছেন।
জোফরা আর্চারদের গতির বল ব্যাটাররা যাতে সহজে খেলতে পারেন, সেরকম উইকেটই চেয়ে রেখেছেন কোচ। কাটগ্রাস উইকেট প্রস্তুত করছেন কিউরেটর। কাটা ঘাস পিচের ওপর ছিটিয়ে রোল করতে দেখা গেছে বুধবার। মাঠের ভেতরে ত্রিপল বিছিয়ে কাটা ঘাস রোদে শুকিয়ে রাখা হয়েছে স্টোর রুমে।
শুকনো ঘাসে কী হবে- জানতে চাওয়া হলে গামিনি জানান, উইকেট ইভেন করতেই ঘাস ছিটানো। বিদেশি দলের বিপক্ষে হোম সিরিজে কাটগ্রাসের উইকেট ব্যবহার করা হাথুরুসিংহের পুরোনো কৌশল। এবারও যে ব্যতিক্রম হবে না বুধবারের অফিসিয়াল সংবাদ সম্মেলনেই পরিস্কার করে দিয়েছেন তা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live