বাংলাদেশকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন বাটলার
১ মার্চ থেকে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু দুই দলের মাঠের লড়াই, যেখানে আছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। তার আগে অধিনায়কদের সংবাদ সম্মেলনে রবিবার (২৬ ফেব্রুয়ারি) হাজির হন ইংলিশ দলপতি বাটলার।
এ সময় তিনি বলেন, 'আমাদের জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ। অবশ্যই বাংলাদেশ হোম কন্ডিশনে অনেক শক্তিশালী দল। সম্প্রতি ভারতকে হারিয়েছে। আমি জানি এখানে কেমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।'
এই সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতিও সেরে রাখতে চান বাটলার। তিনি বলেন, 'বিশ্বকাপও বেশি দূরে নেই। এই কন্ডিশন আমাদের কাছে সবচেয়ে কঠিন। তাই সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতিতে ভালো ভূমিকা রাখতে পারে। ভারতে যেমন কন্ডিশন পাব, এখানে অনেকটাই তাই। বিশ্বকাপের আগে আর এমন কন্ডিশনে খেলা হবে না। তাই আমাদের জন্য এটা বড় চ্যালেঞ্জ, আমরা মুখিয়ে আছি।'
আগামী ১৩ মার্চ মিরপুরে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৬ মার্চ শেষ ওয়ানডের ভেন্যু চট্টগ্রাম। সেখানেই ১ম টি-২০ অনুষ্ঠিত হবে ৯ মার্চ। ১২ ও ১৪ মার্চ শেষ দুই টি-২০ অনুষ্ঠিত হবে মিরপুরে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ আজ কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়