ব্রেকিং নিউজ: তামিমদের সাথে বৈঠক শেষে সকল কিছু পরিস্কার করলেন বিসিবি বস পাপন
পাপন বলেন, 'এখানে বিশ্বাসের কোনো ইস্যু নেই। সহজ ইস্যুটা হচ্ছে আজ থেকে ৩ বছর আগেও ড্রেসিংরুমের কোনো সমস্যা আমি কখনো দেখিনি। সো আপনি ১৫ বছর থেকে ১২ বছর কাট করে দেন। লাস্ট তিন বছর আমি টিমের সঙ্গে নেই, আগে হোটেলেও থাকতাম। কাজেই এই যে কথাটা ড্রেসিংরুমের পরিবেশ ভালো নেই, তামিম-সাকিবের সমস্যা এসব কিছু কিন্তু আমার বাইরে থেকে শোনা। সবচেয়ে বেশি কিন্তু আমি এ কথাটা শুনি মিডিয়া থেকে, মিডিয়ার লোকেরা আমায় বেশি বলে।'
সাকিব আল হাসান ও তামিমের মধ্যকার শীতল সম্পর্কের কারণে ড্রেসিং রুমে গ্রুপিংয়ের সৃষ্টি হয়েছে বলে গুঞ্জন রয়েছে। তরুণ ক্রিকেটারদের মাঝে কেউ সাকিবের পক্ষের আবার কেউ তামিমের পক্ষের। যে কারণে ড্রেসিং রুমে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। সিনিয়র দুই ক্রিকেটারের মন খুশি করে চলতেই তরুণরা বিভাজিত হয়েছেন।
কিন্তু গত অস্ট্রেলিয়া বিশ্বকাপে দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে সন্তুষ্ট ছিলেন বিসিবি বস। ক্রিকেটারদের মধ্যে যাই থাকুক সেটা মাঠে ক্রিকেটে প্রভাব ফেলবে না বলে পাপনকে আশ্বাস দিয়েছেন দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব এবং তামিম।
বিসিবি সভাপতি বলেন, 'আমি গত বিশ্বকাপে অস্ট্রেলিয়া...আমি সেখানে সব কিছু খুবই ভালো দেখেছি, ওখানে কিন্তু আমি ড্রেসিংরুমে কোনো সমস্যা দেখিনি। এর আগে কথা শুনেছি, কিন্তু আমি নিজে দেখিনি। আমি যেটা বলেছি, তামিমও সেটাই বলেছে। আমি ওদের ডেকে বলেছি, ওদের সঙ্গে বলেছি কোনো সমস্যা আছে কী না? ওরা দুজনেই আমায় আশ্বস্ত করেছে যে এটার সঙ্গে খেলায় কোনো ইম্প্যাক্ট পড়বে না। যাই থাকুক খেলায় কোনো ইম্প্যাক্ট পড়বে না, আমিও ইন্টার্ভিউতে সেটা বলেছি, তামিমও বলেছে।'
এসব গ্রুপিং নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে তামিম বলেছিলেন, ‘আমি ১৭ বছর ধরে জাতীয় দলে খেলছি, আজ, ৫ বছর আগে, ১০ বছর আগে , ১৬ বছর আগে হোক যখন দল ভালো খেলতো না তখনই এই টার্মটা ব্যবহার করা হতো। বিভিন্নভাবে এই গ্রুপ ওই গ্রুপ। শুধুমাত্র বলার জন্য বলার না যারা আমাকে কাছ থেকে চেনেন আমি খুবই সোজাসাপ্টা লোক। আমি কোনো কিছু লুকিয়ে বলি না... যা বলি সোজা বলবো।’
এর আগে ক্রিকবাজে পাপন বলেছিলেন, ‘এটি একটি স্বাস্থ্যকর ড্রেসিংরুম নয়, এটি আমি আপনাকে আশ্বস্ত করতে পারি। এই ব্যাপারটা (সাকিব ও তামিমের মধ্যে সম্পর্কে ফাটল), এটা এমন নয় যে আমি এটা সমাধানের চেষ্টা করিনি। আমি তাদের দুজনের সঙ্গেই কথা বলেছি এবং আমি বুঝতে পেরেছি যে এই মুহূর্তে তাদের মধ্যকার সমস্যাগুলো নিষ্পত্তি করা সহজ নয়।'
এখানে দেখুন ভিডিওটি:
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৮ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ধুম
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ডিভিডেন্ড ও ইপিএস
- স্বর্ণের বাজারে বড় দরপতন
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য
- আজকের খেলার সময়সূচি:পেশোয়ার বনাম মুলতান
- আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ: ৩ তারকার চোট!
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৩এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (সোমবার, ১৩ এপ্রিল ২০২৬)