ফিফা বর্ষসেরা পুরস্কার পেয়ে চমক দিয়ে যা বললেন লিওনেল মেসি
বিশেষ করে বর্ষসেরা ফুটবলার কে হবেন এইটা এক রকম সবার জানাই ছিল ঠিক তাই হয়েছে। লড়াইয়ে ছিলেন ব্যালন ডি'অর জয়ী করিম বেঞ্জেমা। বর্ষসেরা হওয়ার যোগ্য দাবিদার ছিলেন বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক-সহ কাতারে গোল্ডেন বুট জেতা কিলিয়ান এমবাপেও। তবে তাঁদের টেক্কা দিয়ে বাজিমাত করেন মেসি। শেষমেশ ফিফার বর্ষসেরার খেতাব হাতে ওঠে আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের।
ফিফা বর্ষসেরার পাওয়ার প্রতিক্রিয়া জানিয়ে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি বলেন, আমি আজ আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। আজ আমি, দিবু (এমিলিয়ানো মার্তিনেজ) এবং লিওনেল স্কালোনি এখানে উপস্থিত আছি। আমরা তাঁদের (সতীর্থদের) প্রতিনিধিত্ব করছি। তাঁদের ছাড়া আমরা এখানে উপস্থিত থাকতে পারতাম না, যেমনটা আমার কোচ স্কালোনি বলছিলেন। আমার জন্য পাগুলে একটা বছর ছিল।
তিনি বলেন, অনেক লড়াইয়ের পর আমি আমার স্বপ্নপূরণ করতে পেরেছি। অনেক চাওয়ার পর অবশেষে সেটি ধরা দিয়েছে। এটা (বিশ্বকাপ জয়) আমার ক্যারিয়ারে ঘটা সুন্দর জিনিসগুলোর একটি। আমার মনে হয়, সব ফুটবলারই এটার স্বপ্ন দেখে এবং খুব কম মানুষই এটি অর্জন করতে পারে। আমি যথেষ্ট সৌভাগ্যবান যে সেটা করে দেখাতে পেরেছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমি পেরেছি।
মেসি আরও বলেন, আমি আমার পরিবার এবং আর্জেন্টিনার জনগণকে ধন্যবাদ জানাতে চাই, যারা এ অর্জনকে আমাদের মতো করে উদ্যাপন করেছে। সেটা খুবই বিশেষ একটা মাস ছিল, যা কি না অনেক দিন পর্যন্ত আমাদের সবার স্মৃতিতে থেকে যাবে। আর বেশি কিছু নয়, আমি আমার সন্তানদের চুমু পাঠাতে চাই। যারা এটা দেখছে। থিয়াগো, মাতেও এবং চিরো—আমি তোমাদের ভালোবাসি। এখন ঘুমুতে যাও। সবাইকে অনেক ধন্যবাদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live