৪ নতুন মুখ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। আর এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে হৃদয় ছাড়াও ডাক পেয়েছেন বিপিএল ও ঘরোয়া ক্রিকেটে ভালো করা আরও ২ অনভিষিক্ত ক্রিকেটার।
তারা হলেন তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজা। স্পিনার তানভীর বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ধারাবাহিক সাফল্যের অন্যতম কারিগর। ঘরোয়া অন্যান্য আসরেও নিয়মিত বল হাতে ভালো করছেন। অতীতে টেস্ট দলের স্কোয়াডে ডাক পাওয়া রাজা হৃদয়ের মতো সিলেট স্ট্রাইকার্সের হয়ে আলো ছড়িয়েছেন বিপিএলে। ঘরোয়া অন্যান্য লিগেও পারফরম্যান্স সমীহ জাগানিয়া।
রংপুর রাইডার্সের হয়ে বিপিএল মাতিয়ে জাতীয় দলে ফিরেছেন ওপেনার রনি তালুকদার। এর আগে জাতীয় দলের হয়ে একটি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার শামিম হোসেন পাটোয়ারিও ফিরেছেন দলে, তিনিও বিপিএল খেলেছেন রংপুরের হয়ে।
প্রসঙ্গত, আগামী ৯ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্তি অনুষ্ঠিত হবে। ১২ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টির ভেন্যু মিরপুর। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ মার্চ।
একনজরে দুই দলের টি-টোয়েন্টি স্কোয়াড
বাংলাদেশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামিম হোসেন পাটোয়ারি, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম।
ইংল্যান্ড : জস বাটলার, টম আবেল, রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস ও মার্ক উড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল