দলের কেউই অটোচয়েজ নন: তামিম
মিরপুরে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর টাইগার স্কোয়াড নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সিনিয়র ক্রিকেটারদের আশানুরূপ পারফর্মেন্সই নাকি টাইগারদের শোচনীয় হারের মূল কারণ। তবে এমনটি মানতে নারাজ বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল।
টাইগার স্কোয়াড নিয়ে সাংবাদিকদের তামিম বলেছেন, অটো চয়েজ বলতে কোনো কিছু নেই। আমিও অটো চয়েজ না। এমনকি দলের কেউিই অটোচয়েজ নন। আমাদের দলে এরকম কেউই নেই। আমি যদি ধারাবাহিক পারফর্ম না করি, যদিও দলের অধিনায়ক... আমিও দলে থাকব না। অটো চয়েজ বলে কিছু নেই। এটা আসলে আমাদের অনেক বিশ্বাসের ওপর, যে যেভাবে ভাবে আরকি।
এদিকে টানা দুই ম্যাচেই বলার মতো পারফরম্যান্স দেখাতে পারেননি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাই তাকে নিয়ে প্রশ্ন উঠলে তামিম ইকবাল বেশ ঘুরিয়েই উত্তর দিয়েছেন।
তামিম আরো বলেন, আমি মনে করি সে (মুস্তাফিজ) সেরাটা দিতে পারে, আগেও সেটা করেছে। ওর খুব ভালো ডিফেন্সিভ স্কিল আছে। হয়তো উইকেট নেয়ার স্কিলটায় তার আরো উন্নতি করতে হবে। একজন খেলোয়াড় সব সময় একই গ্রাফে যায় না। সবসময় ওর ওপর আমার বিশ্বাস আছে। আমার বিশ্বাস সে ঘুরে দাঁড়াবে।
ঘরের মাটিতে এতবছর পর সিরিজ হার নিয়ে তামিম বলেন, দেশের মাটিতে ওয়ানডেতে ৭ বছর পর সিরিজ হারলাম। তবে এতেও আমাদের উন্নতি আছে। এ ধরনের রেকর্ড ধরে রাখা সহজ না। এটা দুভার্গ্যজনক আমরা হেরে গেছি। আগের বারও বোধ হয় একই দলের (ইংল্যান্ডের) কাছে হেরেছিলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live