চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়ে সরাসরি যে বিষয়টাকে দায়ি করলেন পিএসজি কোচ
পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের অবশ্য সহজ পথটাই বেছে নিয়েছেন। কারণ হিসেবে দাঁড় করিয়েছেন দুই লেগে গুরুত্বপূর্ণ কিছু ফুটবলারকে না পাওয়া।
ঘরের মাঠে প্রথম লেগে চোটের সমস্যায় ভুগছিলেন এমবাপ্পে। চোট থেকে পুরোপুরি সেরে না উঠেই বায়ার্নের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন এই ফরাসি তারকা। সেই ম্যাচে এমবাপ্পের মতোই চোট থেকে ফিরেছিলেন মার্কো ভেরাত্তি।
দ্বিতীয় লেগের আগে তো পিএসজির চোটের সমস্যা বেড়েছিল আরও এক ধাপ। কারণ, চোটের কারণে পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন নেইমার ও প্রেসনেল কিমপেম্বে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশের কয়েকজন ফুটবলারকেই না পাওয়াকেই তাই হারের জন্য দায়ী করেছেন গালতিয়ের।
ম্যাচ শেষে পিএসজি কোচ বলেছেন, ‘যখন আমরা সেরা ফুটবলটা খেলছিলাম, তখন গোল করতে পারিনি। এরপর আমরা হাস্যকর একটা গোল খেলাম। দুই লেগেই আমরা গুরুত্বপূর্ণ কিছু ফুটবলারকে পাইনি। মূলত এটাই পার্থক্য গড়ে দিয়েছে। এমন ফল হতাশাজনক, কিন্তু আমাদের হজম করে নিতে হবে।’
চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়, অর্থাৎ মেসি-নেইমার-এমবাপ্পেকে নিয়ে গড়া পিএসজির প্রজেক্ট ব্যর্থ। তাই পিএসজির স্কোয়াডে যে বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে, সেটা তো নিশ্চিত।
পিএসজির নতুন প্রজেক্টে কি থাকবেন কোচ ক্রিস্তফ গালতিয়ের? এমন প্রশ্নটাও তো অমূলক নয়। পিএসজিতে নিজের ভবিষ্যতের প্রশ্নে গালতিয়ের বলেছেন, ‘এই বিষয়ে এখনই কথা বলা ঠিক হবে না। মূলত আমার থাকা না থাকা নির্ভর করে পিএসজি ম্যানেজমেন্ট ও প্রেসিডেন্টের সিদ্ধান্তের ওপর। স্বাভাবিকভাবেই হতাশা আছে। কারণ, এই টুর্নামেন্ট থেকে ক্লাবের চাওয়াটাই বেশি ছিল।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live