বাভুমার দুর্দান্ত ব্যাটিংয়ে রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা
এরই মধ্যে সাউথ আফ্রিকার লিড দাঁড়িয়েছে ৩৫৬ রানে। সেঞ্চুরি তুলে নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি অপরাজিত আছেন ২৭৫ বলে ১৭১ রানের ইনিংস খেলে। চতুর্থ দিনে ব্যাটিংয়ের এই ধাঁর ধরে রাখতে পারলে পেতে পারেন ডাবল সেঞ্চুরিও।
তার সঙ্গী হিসেবে আছেন কেশভ মহারাজ। তিনি ৩ রান করে অপরাজিত আছেন। আগেরদিন বিনা উইকেটে ৪ রান নিয়ে দিন শেষ করেছিল সাউথ আফ্রিকা। এইডেন মার্করাম ১ ও ডিন এলগার ৩ রান করে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনে শুরুতেই এলগারের উইকেট হারিয়েছে প্রোটিয়ারা।
এই ওপেনার মাত্র ৫ রান করে আউট হয়েছেন। টনি ডি জর্জি আউট হয়েছেন এক রান করে। মাত্র ৮ রানে ২ উইকেট হারানোর পর অনেকেই সাউথ আফ্রিকার সামনে শঙ্কা দেখেছিলেন। এই শঙ্কা আরও ঘনীভূত হয়েছিল দলীয় ৩২ রানে মার্করাম (১৮) ফিরে গেলে।
এরপর রায়ান রিকেলটনও (১০) বেশিক্ষণ টিকতে পারেননি। তখন থেকেই একপ্রান্ত আগলে রেখে খেলেছেন বাভুমা। হ্যানরিক ক্লাসেন আউট হন ১৪ রানে। ষষ্ঠ উইকেটে উইয়ান মুল্ডারকে নিয়ে ১০৩ রানের জুটি গড়ে সাউথ আফ্রিকার লড়াইয়ের পুঁজি নিশ্চিত করেছেন বাভুমা।
মুল্ডারকে নিয়েই ১৯২ বলে তিন অঙ্কে পৌঁছান প্রোটিয়া অধিনায়ক। শতরানের জুটির পর মুল্ডার আউট হয়েছেন৪২ রান করে। এরপর আবারও চাপে পড়ে প্রোটিয়ারা। লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে ব্যক্তিগত দেড়শোতে পৌঁছাতে বাভুমার লেগেছে ২৫৪ বল।
সাইমন হার্মার তাকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন। কিন্তু জেসন হোল্ডারের বলে ১৯ রান করে তিনি ফিরে গেলে অল আউট হওয়ার শঙ্কা জাগে। অবশ্য শেষ পর্যন্ত মহারাজকে নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে আসেন বাভুমা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live