আজ মুখোমুখি আর্জেন্টিনা-বাংলাদেশ, খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
আর দলে মেসি নেই বলেই কি-না বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার নিজেদের ফেভারিট মনে করছেন! তিনি বলেন, বিশ্বকাপে আর্জেন্টিনাকে আমরা ৮০-৮ পয়েন্টে হারিয়ছিলাম। এখন তারা হয়তো কিছুটা এগিয়েছে, সেটা ম্যাচে খুব প্রভাব ফেলতে পারবে না আশা করি।
এদিকে গতকাল সোমবার উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ৫০-২২ পয়েন্টে জয় নিয়ে ম্যাট ছেড়েছে বাংলাদেশ কাবাডি দল।
দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ জিতলেও ম্যাচে দীর্ঘদেহী পোলিশরা ভয় ধরিয়ে দিয়েছিল স্বাগতিকদের। দোর্দণ্ড প্রতাপে তারা ১১-৪ পয়েন্টে এগিয়ে গিয়েছিল। তখন সত্যিই তারা চমৎকার খেলছিলেন আর দেশের সেরা কাবাডি খেলোয়াড়রাও যেন স্নায়ুচাপে ভুগছিলেন খানিকটা।
তবে তুহিন তরফদার ও অন্যদের চেষ্টায় বাংলাদেশ আস্তে আস্তে ফেরে তাদের চেনা চেহারায়। ঠিকই ১৮-১৪ পয়েন্টে এগিয়ে থেকে শেষ করে প্রথমার্ধ। এরপর আধিপত্য ধরে রেখে তারা ম্যাচ শেষ করে চ্যাম্পিয়নের মতো দাপট দেখিয়ে।
ম্যাচসেরা বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার স্বীকার করেন, পোল্যান্ডকে সহজ প্রতিপক্ষ ভেবেছিলাম, কিন্তু তারাই আমাদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল ম্যাচের শুরুর দিকে। আমাদের দলে ছয়জনের অভিষেক হয়েছে এই ম্যাচে। তাই কিছু ভুল-ত্রুটি হয়েছে। সেগুলো শুধরে আমরা শেষ পর্যন্ত ভালো ব্যবধানে ম্যাচ জিতেছি।
উল্লেখ্য যে কাবাডি স্টেডিয়ামের মাঠ ছোট হওয়ায় পাশেই ভলিবল স্টেডিয়ামে হচ্ছে বঙ্গবন্ধু কাপ কাবাডি টুর্নামেন্ট। বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু খেলাটি সরাসরি দেখাবে বাংলাদেশ কাবাডি ফেডারেশন ফেসবুক পেজে… পেজ লিংক – https://www.facebook.com/kabaddifederationofficial?mibextid=ZbWKwL
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live