শাহরুখ খানের ‘হলিউড’ মন্তব্যের প্রতিক্রিয়ায় অবিশ্বাস্যভাবে যা বললেন প্রিয়াংকা
এই সাফল্য কি পেতে পারতেন না বলিউড তারকা শাহরুখ খান? বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল এক সাক্ষাৎকারে। তাতে বলিউড ‘বাদশা’ সাফ জানান, হলিউডে যেতে তিনি একেবারেই আগ্রহী নন। শাহরুখকে বলতে শোনা যায়, আমি বলিউডেই স্বাচ্ছন্দ। দিব্যি আছি, কী করতে হলিউডে যাব?
‘সিটাডেল’-এর প্রচারে এসে সেই প্রসঙ্গ ফিরিয়ে আনলেন প্রিয়াংকা। বলিউডে স্বস্তিতে দীর্ঘদিন কাজ করার পরিবর্তে হলিউডে পা রাখতেই আগ্রহী ছিলেন ‘দেশি গার্ল’। বললেন, আমার জন্য ‘স্বাচ্ছন্দ্য’ খুব বিরক্তিকর শব্দ। আরাম পছন্দ করি না।
প্রসঙ্গত, শাহরুখের সঙ্গে প্রিয়াংকার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল এক সময়। তবে শাহরুখের স্ত্রী গৌরী খান আপত্তি করায় শাহরুখ তার পর আর কোনো ছবিতে জুটি বাঁধেননি প্রিয়াংকার সঙ্গে।
প্রিয়াংকা জানান, তাকে লোকে যাই মনে করুক, তিনি দুর্বিনীত নন। কেবল আত্মবিশ্বাসী। যদি কাজ করতে ইচ্ছা হয়, সব সময় তিনি অডিশন দিয়ে লড়তে রাজি আছেন।
তিনি আরও জানান, বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় কাজ করতে চান। সে কারণেই ‘সিটাডেল’-এর মতো বহুভাষিক, বহুজাতিক একটি সিরিজ তার এত প্রিয়।
অহমিকা তার নেই। অভিনেত্রী বললেন, এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সময় আমি সাফল্যের বোঝা বইতে চাই না।
প্রিয়াংকার দাবি, তিনি পেশাদার। সেই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে নিজেকে নিয়ে শ্লাঘা বোধ করেন। যার নেপথ্যে রয়েছে বাবার থেকে শেখা শৃঙ্খলাবোধও।
প্রিয়াংকা বলেন, বাবা সেনাবাহিনিতে কাজ করতেন। আমায় শৃঙ্খলা মেনে চলার গুরুত্ব বাবাই শিখিয়েছিলেন। বাবার অবর্তমানে সেটাই মেনে চলি। কোনো কিছুকে হেলাফেলা করা আমার ধাতে নেই।
কল্পবিজ্ঞান ও স্পাই থ্রিলারের মিশেলে তৈরি সিরিজ ‘সিটাডেল’। এই সিরিজের হাত ধরে হলিউডের প্রথম সারির তারকাদের তালিকায় ঢুকে গেলেন প্রিয়াংকা। ২২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম পুরুষতারকার সমান পারিশ্রমিক পেয়েছেন ‘দেশি গার্ল’। আগামী ২৮ এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিওতে সম্প্রচারিত হবে সিরিজটি। হলিউড ছবি ‘লাভ এগেইন’-এও খুব শিগগিরই দেখা যাবে প্রিয়াংকাকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ