বিশ্বকাপে না খেলা আর্লিং হালান্ড ভাঙলেন মেসি এমবাপ্পের রেকর্ড
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সব থেকে অল্প বয়সে ৩০ গোলের নজির গড়েছেন হালান্ড। এত দিন এই নজির ছিল এমবাপের দখলে। ২২ বছর ৩৫২ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ৩০তম গোল করেছিলেন ফরাসি তারকা। হালান্ড নিজের ৩০তম গোল করলেন ২২ বছর ২৩৬ দিন বয়সে।
শুধু এমবাপে নন, মেসির নজিরও ছুঁয়েছেন ম্যান সিটির স্ট্রাইকার। এত দিন চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে ৫ গোল করার নজির ছিল মেসি ও লুইস আদ্রিয়ানোর দখলে। সেই তালিকায় এ বার নাম তুললেন হালান্ডও। এই মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯টি গোল করে ফেললেন হালান্ড।
সাতে পাঁচে! বিশ্বকাপে সুযোগ না পাওয়া তারকারই ৫ গোল! ইউরোপ সেরার লড়াইয়ে ম্যান সিটির ৭লিপজ়িগের বিরুদ্ধে মাত্র ৬২ মিনিট মাঠে ছিলেন হালান্ড। তার মধ্যেই ৫ গোল করে ফেলেন তিনি। ২২ মিনিটের মাথায় প্রতিপক্ষ ফুটবলার বেঞ্জামিন হেনরিখস বক্সের মধ্যে হ্যান্ডবল করলে পেনাল্টি পায় সিটি। নিজের প্রথম গোল করেন হালান্ড। সেই শুরু। ৩০ মিনিটের মাথায় কেভিন দ্য ব্রুইনের শট বারে লেগে ফিরে এলে ফিরতি বলে নিজের দ্বিতীয় গোল করেন নরওয়ের স্ট্রাইকার।
প্রথমার্ধের শেষ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হালান্ড। রুবেন দিয়াসের হেড বারে লেগে ফিরলে সেই ফিরতি বলও জালে জড়িয়ে দেন হালান্ড। দ্বিতীয়ার্ধে ৫৪ ও ৫৭ মিনিটের মাথায় আরও দু’টি গোল করেন তিনি। তার ৫ মিনিট পরেই অবশ্য তাঁকে মাঠ থেকে তুলে নেন ম্যান সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। নইলে ডবল হ্যাটট্রিক করার সুযোগ ছিল তাঁর কাছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live