শেষ হলো প্রাইম ব্যাংক ও সিটি ক্লাবের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
দুই দলের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় তারকা তিনিই। প্রাইম ব্যাংকের এই ব্যাটার ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি তিনি আউট হয়েছেন ২৫ রান করে। অবশ্য তার দল শেষ পর্যন্ত জিতেছে ৭ রানের ব্যবধানে। বৃষ্টির কারণে এই ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ৪২ ওভারে।
এই ম্যাচে দুই দলের পেসাররাই দারুণ বোলিং করেছেন। বেশিরভাগ উইকেট গেছে তাদের ঝুলিতেই। আগে ব্যাট করে প্রাইম ব্যাংক ৬ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ৭ উইকেটে ২০৯ রান করে সিটি ক্লাব।
এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিটি ক্লাব। আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারিয়েছে প্রাইম ব্যাংক। ওপেনার বিশাল চৌধুরি ফেরেন মাত্র ৫ রান করে। আরেক ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি।
তিনি আউট হয়েছেন ২০ রান করে। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে এসেছে ৪০ বলে ৩১ রানের ইনিংস। অভিজ্ঞ এই ব্যাটারকে হারানোর পর বিপর্যয়ে পড়েছিল প্রাইম ব্যাংক। যদিও শেষের ব্যাটারদের দক্ষতায় বড় পুঁজি নিশ্চিত করেছে দলটি।
মুশফিক করেছেন ৩৯ বলে ২৫ রান। আল আমিন জুনিয়রের ব্যাট থেকে এসেছে ৪৭ বলে ৪০ রান করেছেন। এ ছাড়া অলক কাপালী ৪৭ বলে ৫৫ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। তাইজুল ইসলাম অপরাজিত ছিলেন ২৮ বলে ৩১ রান করে।
সিটি ব্যাংকের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রবিউল হক ও তৌফিক আহমেদ। একটি করে উইকেট পেয়েছেন আসিফ হাসান ও মইনুল ইসলাম।
বড় লক্ষ্যে খেলতে নেমে তৌফিক খান তুষারের ৩৭ বলে ৪২, আসিফ আহমেদ রাতুলের ৫৬ বলে ৫১ রানে ভর করে জয়ের পথে থাকলেও শেষের ব্যাটারদের ব্যর্থতায় জয় বঞ্চিত হয় সিটি ব্যাংক। ২২ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক রবিউল হক।
প্রাইম ব্যাংকের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম, তাইজুল ইসলাম ও আলিস আল ইসলাম। একটি উইকেট পেয়েছেন নাসির হোসেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live