টি২০-তে একসঙ্গে চার দলের দায়িত্ব সামলাচ্ছেন সৌরভ
আইপিএলে আবার বড় দায়িত্ব পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে ‘ডিরেক্টর অব ক্রিকেট’ করেছে দিল্লি ক্যাপিটালস। শুধু আইপিএল নয়, দিল্লি ফ্র্যাঞ্চাইজির আরও তিনটি দলের দায়িত্বে রয়েছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। নতুন ভূমিকায় উচ্ছ্বসিত তিনি। অতীত স্মরণ করিয়ে সৌরভ জানিয়েছেন, এ বারও ভাল খেলার লক্ষ্যেই নামবেন তাঁরা।
মহিলাদের আইপিএলে দিল্লি ক্যাপিটালস, দক্ষিণ আফ্রিকা টি২০ প্রতিযোগিতায় প্রিটোরিয়া ক্যাপিটালস ও আন্তর্জাতিক টি২০ লিগে দুবাই ক্যাপিটালসেরও ‘ডিরেক্টর অব ক্রিকেট’ সৌরভ। দক্ষিণ আফ্রিকা টি২০ লিগ ও মহিলাদের আইপিএলে নিজের কাজ শুরু করে দিয়েছেন সৌরভ। দিল্লি ক্যাপিটালসের শিবিরেও যোগ দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
এর আগে ২০১৯ সালে দিল্লির মেন্টর ছিলেন তিনি। সে বার প্লে-অফে উঠেছিল দিল্লি। এ বারও সৌরভ চান, দল ভাল খেলুক। নতুন দায়িত্ব পাওয়ার পরে তিনি বলেছেন, ‘‘দিল্লিতে ফিরে ভাল লাগছে। গত কয়েক মাসে প্রিটোরিয়া ও মহিলাদের দলের সঙ্গে সময় কাটিয়েছি। এ বার আমি আইপিএলের দিকে নজর দিয়েছি। এর আগে আমি যখন দিল্লি দলে ছিলাম, ওরা ভাল ফল করেছিল। এ বারেও সেই চেষ্টাই করব।’’
কলকাতায় দু’দিনের শিবির করেছে দিল্লি ক্যাপিটালস। ১৯ মার্চ থেকে দিল্লিতে শিবির শুরু হওয়ার কথা। তবে ইতিমধ্যেই দলের ক্রিকেটারদের সঙ্গে তাঁর কথাবার্তা শুরু হয়েছে বলে জানিয়েছেন সৌরভ। তিনি বলেছেন, ‘‘দলের ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে। খুব তাড়াতাড়ি সবাই যোগ দেবে। আশা করছি, আগামী কয়েক মাস খুব ভাল সময় কাটাব।’’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live