বিজয়ের সেঞ্চুরি ও আফিফের ঝড়ো ব্যাটিংয়ে ডিপিএলে রেকর্ড রান তুললো আবাহনী
শুরুতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে আবাহনী। দুই ওপেনার আনামুল হক বিজয় এবং নাঈম শেখ ১৫৭ রান যোগ করেন। নাঈম ফিরে যাওয়ার আগে খেলেন ৭৩ বলে ৮৪ রানের ইনিংস। ১২টি চার ও একটি ছক্কা মারেন জাতীয় দলের বাইরে থাকা এই বাঁ-হাতি ব্যাটার। তিনে নামা মাহমুদুল হাসান (৪) রান পাননি।
তবে জাতীয় দলের জার্সিতে অফ ফর্ম যাওয়া আফিফ হোসেন চার নেমে ভালো ইনিংস খেলেছেন। আফিফের সঙ্গে জুটি জমার আগে অবশ্য সাজঘরে ফেরেন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে জাতীয় দল থেকে বাদ পড়া টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়। তার ব্যাট থেকে আসে ১১৯ বলে ১২৪ রানের ইনিংস। ওই ইনিংস খেলার পথে ছয়টি চার মারলেও তিনি ছক্কা তোলেন ছয়টি।
আফিফ খেলেন ৬৫ রানের ইনিংস। তিনি ৪৭ বলের মুখোমুখি হয়ে পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন। এছাড়া মোসাদ্দেক হোসেন ২৭ বলে ৪৬ রানের ঝড় দেখান। তিনি ছয়টি চার ও একটি ছক্কা মারেন। জাকের আলী ১১ বলে যোগ করেন ২৬ রান। তিনটি ছক্কা তার ব্যাট থেকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live